পাকিস্তানের ১৩০টি পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করা! ভারত জল না দিলে পাকিস্তান বোম দিবে
Connect with us

হামলা

পাকিস্তানের ১৩০টি পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করা! ভারত জল না দিলে পাকিস্তান বোম দিবে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান ভারতের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দিল। দেশটির মন্ত্রী হানিফ আব্বাসি সম্প্রতি বলেছিলেন, পাকিস্তানের ১৩০টি পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে। সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে তিনি এই হুমকি দেন। হানিফের দাবি, ভারত যদি পাকিস্তানকে সিন্ধুর জল সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে পাকিস্তান যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। তার কথায়, পাকিস্তানের পরমাণু অস্ত্রগুলি গোপনে রাখা হয়েছে এবং এগুলি যে কোনও মুহূর্তে আঘাত হানতে সক্ষম।

আরও পড়ুনঃ নদিয়ায় সেনার পোশাক বিক্রির জেরে বেড়েছে আতঙ্ক, সীমান্তে সন্ত্রাসী হামলার আশঙ্কা

এই হুঁশিয়ারি ভারতের উপর আরও চাপ সৃষ্টি করেছে, বিশেষ করে পহেলগাঁও হামলার পর যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। হামলায় পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের জড়িত থাকার অভিযোগ উঠেছে এবং এ নিয়ে দুই দেশের সম্পর্ক তীব্রতর হয়েছে। ভারতও পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে, যার মধ্যে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখা অন্যতম।

এদিকে, পাকিস্তানের পরমাণু অস্ত্রের হুমকি ভারতের জন্য নতুন ধরনের কূটনৈতিক চাপ তৈরি করেছে, যা দেশটির নিরাপত্তা পরিসরে বড় ধরনের পরিবর্তন আসার ইঙ্গিত দিতে পারে।

Advertisement
ads
Continue Reading
Advertisement