মধুবনী থেকে সাফ বার্তা মোদীর: ‘কাশ্মীরে যাঁরা আঘাত করেছেন, তাদের শেষ দেখে ছাড়ব’
Connect with us

খুন

মধুবনী থেকে সাফ বার্তা মোদীর: ‘কাশ্মীরে যাঁরা আঘাত করেছেন, তাদের শেষ দেখে ছাড়ব’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পহেলগামের জঙ্গি হামলার জবাবে এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের মধুবনীতে বৃহস্পতিবার এক জনসভা থেকে পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “যারা এই বর্বরোচিত হামলা ঘটিয়েছে, তাদের এমন শাস্তি দেওয়া হবে যা কল্পনাতীত।”

প্রধানমন্ত্রী এদিন পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। বক্তব্যের শুরুতেই পহেলগামে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই নৃশংস হত্যাকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য গোটা দেশ আজ শোকস্তব্ধ। তাঁদের পরিবারের পাশে ১৪০ কোটি ভারতবাসী রয়েছে।”

আরও পড়ুনঃ ভারত-পাক উত্তেজনা! উধমপুরে খতম ভারতীয় সেনার এক জওয়ান

প্রথমে দেশের উন্নয়ন, স্থানীয় শাসন ব্যবস্থা এবং বিহারের প্রগতি নিয়ে বলার পর মোদী সরাসরি বলেন, “পাকিস্তানের মদতে পরিচালিত এই জঙ্গি হামলা শুধুমাত্র নিরীহ মানুষের প্রাণ নিয়েছে না, এটা আমাদের সহিষ্ণুতার পরীক্ষাও নিয়েছে। কিন্তু ভারত কখনও এমন হামলার সামনে নত মাথা করে না। যারা এই অপরাধ করেছে, তারা কেউই রেহাই পাবে না।”

Advertisement
ads

তিনি জানান, দেশের নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই হামলাকারীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে এবং খুব দ্রুতই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোদী বলেন, “ভারত কাউকে আঘাত করতে চায় না, কিন্তু কেউ যদি আমাদের কষ্ট দেয়, তার জবাব এমনভাবে দেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস করার কথা ভাবতেই না পারে।”

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর রাজনৈতিক ও কূটনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্য শুধু প্রতিশোধ নয়, ভারতের অবস্থান যে আর নরম নয়, তা স্পষ্ট করেই জানিয়ে দিল মোদী সরকার।

Continue Reading
Advertisement