ভারত 'সন্ত্রাসের' কাছে মাথা নত করবে না! গর্জে উঠলেন স্বরাষ্ট্রমন্ত্রী
Connect with us

বিশ্বের খবর

ভারত ‘সন্ত্রাসের’ কাছে মাথা নত করবে না! গর্জে উঠলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গিহামলা। আজ সেখানে পৌঁছে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন তিনি। এদিনই পহেলগাঁও থেকে হুঙ্কার দিয়ে উঠলেন করন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বললেন, সন্ত্রাদের সামনে কখনও মাথা নোয়াবে না ভারত। পহেলগাঁও হামলায় রণহুঙ্কার অমিত শাহর। এখনও পর্যন্ত জানা যাচ্ছে ওই জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর কথা।

এই নৃশংস জঙ্গি হামলার অপরাধীরা রেহাই পাবে না। ভারত ‘সন্ত্রাসের’ কাছে মাথা নত করবে না, নতি স্বীকার করবে না। আজ বুধবার এভাবেই জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গর্জে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল থেকে ভূস্বর্গে রক্তের বন্যা বয়ে গিয়েছে।

গতকাল দুপুরে গোটা দেশ শিউরে উঠেছে পহেলগাঁওয়ের রিসর্টে জঙ্গি হামলার খবরে। এখনও পর্যন্ত জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে২৬ জনের। এমত অবস্থায় আজ বুধবার সকালে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি শ্রদ্ধা জানান প্রয়াতদের। এরপর এক্স হ্যান্ডলে শাহ লেখেন, পহেলগাঁও হামলার নিহতদের ভারী হৃদয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছি। ভারত কখনও সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবে না। কখনোই রেহাই পাবে না এই নৃশংস জঙ্গি হামলার অপরাধীরা।

আরও পড়ুন – ভয়াবহ জঙ্গিহানা ভূ-স্বর্গে! এক সিদ্ধান্তই প্রাণ বাঁচালো সদ্য বিবাহিত দম্পতির

Advertisement
ads

এদিন বুধবার নিহতদের পরিবারের সঙ্গে নিজে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের আশ্বাস দেন, হামলার সঙ্গে জড়িতদের ধরতে সবরকম প্রচেষ্টা করবে সরকার। উল্লেখ্য, মঙ্গলবার রাতেই অর্থাৎ হামলার দিনের রাতের বেলায় শ্রীনগরে পৌঁছেছেন অমিত শাহ।

জম্মু-কাশ্মীরে এই হামলার সঙ্গে পাক যোগের বিষয়টি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। মনে করা হচ্ছে, ওই হামলাকারীদের মধ্যে পাক জঙ্গিরাও ছিল। গোয়েন্দা সূত্রের দাবি, পাক জঙ্গিরা কয়েকদিন আগেই সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। ভয়ংকর এই জঙ্গি হামলার মূল চক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি। সইফুল্লা হল লস্করের অন্যতম শীর্ষনেতা।

আরও পড়ুন – কাশ্মীর হামলার পরে তিন জঙ্গির স্কেচ প্রকাশ, প্রধান চক্রী আদিল গুরু পাকিস্তানে লুকিয়ে 

Advertisement
ads