জেলার খবর
অশান্ত মুর্শিদাবাদ! চায়ের কাপে ডুব দিলেন বহরমপুরের তৃণমূল সাংসদ, বিতর্ক
নিউজ ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন-বিক্ষোভকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি অংশে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এদিকে ইউসুফ পাঠান প্রাক্তন ক্রিকেটার হওয়ার পাশাপাশি তিনি বহরমপুরের সাংসদও। কাজেই তাঁর চায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে হাতিয়ার করে আক্রমণ শানাতে দেরি করেনি বিজেপি নেতৃত্ব।
শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। প্রাক্তন ক্রিকেটার ইউসুফ ছবি দুটির ক্যাপশনে লিখেছিলেন, ভালো চা এর সঙ্গে সহজ এক বিকেল এবং শান্ত পরিবেশ। মুহূর্তে ডুব দিয়েছি চেয়ে। তবে কোনো সময় হলে এই ছবি কারো মাথা ব্যাথা থাকতো না। কিন্তু, এই মুহূর্তে মুর্শিদাবাদে যা ভয়ানক পরিস্থিতি তাঁর মধ্যে ইউসুফ পাঠানের এই পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
গত শুক্রবার থেকে নয়া সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন- বিক্ষোভকে কেন্দ্র করে মুর্শিদাবাদ-সহ বাংলার বেশ কয়েকটি জেলায় ব্যাপক হিংসা ছড়িয়ে পড়েছিল। পুলিশ ভ্যান-সহ বেশ কয়েকটি গাড়ি এমনকি হাসপাতাল গুলিতে অগ্নিসংযোগ, ভাঙচুর পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া, রাস্তা অবরোধ করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মুর্শিদাবাদ জেলাতে নতুন আইনের হিংসায় মৃত্যু হয়েছে তিন জনের। আহত পুলিশ কর্মী-সহ বেশ কয়েকজন।
আরও পড়ুন – ফের গুলি চলল মুর্শিদাবাদে! বাড়িতে ঢুকে হামলা আতঙ্কে মা-মেয়ে
ছবি নিয়ে রবিবার বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, জ্বলছে বাংলা। হাইকোর্ট বলেছে, তারা চোখ বন্ধ করে থাকতে পারে না এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। পুলিশ চুপ, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের রাজ্যের সুরক্ষা দেওয়া হিংসাকে উৎসাহিত করছেন প্রতিনিয়ত! হিন্দুদের যখন হত্যা করা হচ্ছে, বাড়িতে ঢুকে কুপিয়ে মারা হচ্ছে, তখন তৃণমূলেরই এক সাংসদ চায়ের কাপে সুবে যাচ্ছেন এবং সেই মুহূর্ত উপভোগ করছেন,এটাই হল তৃণমূল।
তবে শুধু বিজেপি নয়, তৃণমূল সংসদের এই পোস্ট ঘিরে নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন। তবে অবশ্য, ইউসুফ পাঠান বা তৃণমূলের পক্ষ থেকে কোনও পরিক্রিয়া জানান হয়নি। শুরু রাজনৈতিক চর্চা।
আরও পড়ুন – রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় ওষুধ সংস্থার গুদাম
