ধর্মতলায় জেসিবি নিয়ে প্রতিবাদ! জোর করে খোলা হল গেরুয়া পতাকা
Connect with us

কলকাতা

ধর্মতলায় জেসিবি নিয়ে প্রতিবাদ! জোর করে খোলা হল গেরুয়া পতাকা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: আজ শনিবার হনুমান জয়ন্তী। একদিকে কলকাতায় হনুমান জয়ন্তী পালনে মেতে উঠেছেন সকলে অন্যদিকে ওয়াকফ আইনের বিরোধিতা চলছে। ধর্মতলায় গেরুয়া পতাকা লাগানো নিয়ে জেসিবি নিয়ে প্রতিবা বিজেপি কর্মী-সমর্থকদের। অভিযোগ, বাস থেকে জোর বিজেপির লাগানো গেরুয়া পতাকা খোলা হচ্ছে। ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বুলডোজার এল ধর্মতলায়।

কলকাতায় হনুমান জয়ন্তী উপলক্ষে জোর করে বাস থেকে গেরুয়া পতাকা খোলার প্রতিবাদ বিজেপি নেতা-কর্মীদের। কলকাতায় হনুমান জয়ন্তী উদযাপনের সময় প্রতিটা বাসে লাগানো হল গেরুয়া পতাকা। এই পতাকা গুলো জোর করে খোলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ।

সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় জমিয়তে উলামায়ে হিন্দের সভার দিন বাস থেকে গেরুয়া পতাকা খোলা হয়। প্রতিবাদে হনুমান জয়ন্তীর দিন বিজেপি কর্মী-সমর্থকরা শহরে সমস্ত যানবাহনে গেরুয়া পতাকা বেধে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ধর্মতলায় গেরুয়া পতাকা সাজানোয় জেসিবি নিয়ে প্রতিবাদ করেন বিজেপির নেতা-কর্মীরা।

আরও পড়ুন – একাধিক ভোটে ব্যর্থতা, তাই হিন্দুত্বই শেষ অস্ত্র বিজেপির? হনুমান জয়ন্তীতে বার্তা সুকান্তর

Advertisement
ads

হনুমান জয়ন্তীর দিন ওয়াকফ বিলের মিছিলের কারণে কলকাতার কয়েকটি রাস্তা প্রায় যানজটে আটকে যায়। যার ফলে জায়গায় জায়গায় দাঁড়িয়ে পরে বহু গাড়ি। শনিবারের দিনও অনোরুদ্ধ হয়ে পরে শহর কলকাতা। এর মধ্য়েই অভিযোগ ওঠে কলকাতার লেনিন সরণিতে একটি বাসে লাগানো গেরুয়া পতাকা জোর করে খুলে দিয়েছেন বিক্ষোভকারীরা। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গেরুয়া পতাকা খুলে দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা । তিনি বলেছেন, যে গেরুয়া পতাকা ত্যাগ, বীরত্ব ও সাহসের প্রতীক সেটিকে জোর করে বাস থেকে খুলে ফেলছেন উগ্রপন্থীরা।

আরও পড়ুন – শ্রী হনুমান জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদীসহ শীর্ষ নেতা‌রা

Advertisement
ads