সুপ্রিম নির্দেশে চাকরিহারা ২৬ হাজার, মমতার আশ্বাস যোগ্যদের চাকরি যাবেনা
Connect with us

কলকাতা

সুপ্রিম নির্দেশে চাকরিহারা ২৬ হাজার, মমতার আশ্বাস যোগ্যদের চাকরি যাবেনা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার জন। এবার এসএসসির সেই সমস্ত চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এনিয়ে আজ সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক হয়েছে।

এদিন বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যোগ্য যারা আছেন তাদের কারও চাকরি যাবে না। ‘আমি নিজে সুপ্রিম কোর্টে রায়ের ব্যাখ্যা চাইবো’। ওনাদের পক্ষ থেকে কোনো নেতিবাচক উত্তর এলে আমি যোগ্য চাকরিহারাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেব’ বলে আশ্বাস দিলেন মমতা বন্দোপাধ্যায়।

এদিন বৈঠকে আরও বললেন মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট ২০১৬-এর পুরো প্যানেল বাতিল করে দিয়েছে। সুপ্রিমের রায়দানে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার জন। এর জন্য আগে সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে রাজ্য সরকারের তরফে।

মুখ্যমন্ত্রী জানান, তাদের পক্ষ থেকে যদি কোনো নেতিবাচক উত্তর মেলে তবে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকার যোগ্য প্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন,যত দিন না সরকারের কাছ থেকে চাকরি থেকে বরখাস্তের নোটিস পাচ্ছেন তারা, তত দিন স্কুলে গিয়ে চাকরিহারাদের পরিষেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন।

Advertisement
ads

আরও পড়ুন – সভার বাইরে থেকে আটক যুবক, নেতাজি ইন্ডোরে প্রবেশে পাস নিয়ে বচসা

এদিন যোগ্যদের তো আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী, তাহলে অযোগ্যদের কি হবে?

মুখ্যমন্ত্রী বলেন, আগে যোগ্যরা চাকরি পাক। অযোগ্যদেরটা পরে দেখবো। তাঁদের বিরুদ্ধে কী কী তথ্য আছে আমি খতিয়ে দেখব সব। আবার আপনাদের ডাকবো। তারা যদি সত্যি অযোগ্য বলে প্রমাণিত হন, তখন আমি কিছু করতে পারিনা।

কিসের কিসের ভিত্তিতে তাদের অযোগ্য বলা হচ্ছে, কে তদন্ত করছে? সেটা আলাদা করে দেখতে হবে। এই বিষয়টা নিয়ে আলাদা করে কথা বলবো। সবাই নিশ্চিন্তে থাকুন। আপনারা পরিষেবা দিয়ে যান। এখনই যোগ্য বা অযোগ্যদের মধ্যে ঝামেলা তৈরী করবেন না। নিশ্চিন্ত ভাবে আপনারা কাজ করুন।

Advertisement
ads

এদিন সভা থেকে বিকল্প বন্দোবস্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেছেন, আমরা দুমাসের মধ্যে বিকল্প ব্যবস্থা করে দেব। মানবিকতার খাতিরে আদালত আমাদের হাতে যোগ্য-অযোগ্যের তালিকা তুলে দিক। ব্যাখ্যা দিক।

শিক্ষাব্যবস্থা ভেঙে দেওয়ার অধিকার কারও নেই। যোগ্যদের কারও চাকরি বাতিল হবে না। যারা যোগ্য তাদের নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আইন অনুযায়ী যা করার সরকার করবে। পথের মধ্যেই পথ খুঁজতে হবে।

আরও পড়ুন – চাকরি হারানোদের সভায় মুখ্যমন্ত্রী, ‘অযোগ্যদের’ পাস বিতরণ নিয়ে বিক্ষোভ

Advertisement
ads