সিপিএমের নতুন নেতৃত্বে বঙ্গের প্রভাব, মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ পাঁচজন কেন্দ্রীয় কমিটিতে
Connect with us

রাজ্যের খবর

সিপিএমের নতুন নেতৃত্বে বঙ্গের প্রভাব, মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ পাঁচজন কেন্দ্রীয় কমিটিতে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুর মাদুরাইয়ে অনুষ্ঠিত সিপিএম-এর ২৪তম পার্টি কংগ্রেস থেকে দলের নেতৃত্বে বড় রদবদল। যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাংলা থেকে পাঁচ নতুন মুখ জায়গা করে নিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে। একইসঙ্গে সিপিএমের নতুন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হলেন কেরলের বর্ষীয়ান নেতা এম এ বেবি।

এবারের পার্টি কংগ্রেসে ৮৫ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। নতুন করে কমিটিতে এসেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কনীনিকা ঘোষ, দেবব্রত ঘোষ, সৈয়দ হোসেন ও সমন পাঠক। বাদ পড়েছেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব ও রেখা গোস্বামী। তবে দলীয় শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনে গুরুত্ব পেয়েছে নবীন ও প্রবীণদের ভারসাম্য।

আরও পড়ুনঃ দক্ষিণ ভারতের উপরেই ভরসা, সিপিএমের সাধারণ সম্পাদক এখন এম এ বেবি

এদিকে, দীর্ঘদিন সাধারণ সম্পাদক পদ খালি থাকার পর সেই দায়িত্ব পেলেন কেরলের প্রাক্তন মন্ত্রী এম এ বেবি। রাজ্যসভার প্রাক্তন এই সাংসদ ছাত্র আন্দোলন থেকে উঠে এসে দলের বিভিন্ন স্তরে নেতৃত্ব দিয়েছেন। সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর এই পদটি শূন্য ছিল। দলের ১৬ সদস্যের পলিটব্যুরোর মধ্যে ১১ জন সদস্য বেবির পক্ষে সমর্থন দেন।

Advertisement
ads

পলিটব্যুরোতেও এসেছে পরিবর্তন। বাংলার শ্রীদীপ ভট্টাচার্য জায়গা পেয়েছেন সেখানে। এছাড়া ত্রিপুরা থেকে এসেছেন জিতেন্দ্র চৌধুরী, রাজস্থান থেকে আমরা রাম, তামিলনাড়ু থেকে ইউ বাসুকি, এবং মরিয়ম ধাওল। আমন্ত্রিত সদস্য হিসাবে থাকছেন প্রকাশ কারাট, মানিক সরকার ও বৃন্দা কারাট।

সব মিলিয়ে, সিপিএমের নেতৃত্বে এ এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছে রাজনৈতিক মহল। দলের ভবিষ্যৎ কৌশল ও সাংগঠনিক রূপরেখায় এই পরিবর্তনের প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Continue Reading
Advertisement