রাজ্যের খবর
বাংলা বাঁচাও যাত্রায় সিপিএম কর্মীরা আক্রান্ত, গাড়ি ভাঙচুর ও পতাকা ছিঁড়ে ফেললো
ডিজিটাল ডেস্কঃ ‘বাংলা বাঁচাও’ (Bangla Bachao) যাত্রার (Rally) প্রচারে সিপিএম (CPIM) কর্মীরা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে শান্তিপুরের (Shantipur) হরিপুর অঞ্চলে। অভিযোগ, প্রচারাভিযান চলাকালীন তাঁদের গাড়ি (Vehicle) ভাঙচুর করা হয় এবং দলীয় পতাকা (Party Flag) ও ব্যানার (Banner) ছিঁড়ে ফেলা হয়। বামকর্মীদেরও মারধর (Assault) করা হয় বলেও দাবি।
এই ঘটনায় তীব্র উত্তেজনা (Tension) তৈরি হয়। সিপিএমের (CPIM) দাবি, তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা (Miscreants) এর সঙ্গে যুক্ত। যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও টোটো চালক ইউনিয়ন (Toto Drivers Union) বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে। তারা বলেন, “যেকোনো দলের পতাকা ছেঁড়া বা প্রচারে বাধা দেওয়া অন্যায়, কিন্তু এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ নেই।”
ঘটনার পর সিপিএমের এরিয়া কমিটি (Area Committee) শান্তিপুর থানায় লিখিত অভিযোগ (Written Complaint) দায়ের করেছে। অভিযোগ অনুযায়ী, গাড়ির (Vehicle) সামনে হঠাৎ একাধিক টোটো (Toto) দাঁড়িয়ে প্রতিবাদ শুরু হয়। বাধা দিলে টোটো চালকরা ড্রাইভার ও কর্মীদের উপর হামলা চালান। পরিস্থিতি এমন হয়ে ওঠে যে আশেপাশের বাড়িতে বামকর্মীরা প্রাণে বাঁচতে পালিয়ে যান।
সিপিএমের বক্তব্য, রাজ্য (State) এবং কেন্দ্রের (Central) বিরুদ্ধে আওয়াজ তোলার জন্যই এ ধরনের ঘটনা ঘটছে।


