অসদাচরণের অভিযোগে সিপিএম রাজ্য কমিটির সদস্য বহিষ্কার
Connect with us

ভাইরাল খবর

অসদাচরণের অভিযোগে সিপিএম রাজ্য কমিটির সদস্য বহিষ্কার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে বাংলায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সিপিএম (CPM)। ‘বাংলা বাঁচাও যাত্রা’ (Bangla Bachao Yatra) কর্মসূচির মধ্যেই দলের অস্বস্তি বাড়াল রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষকে (Indrajit Ghosh) বহিষ্কারের সিদ্ধান্ত। অসদাচরণের (Misconduct) অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দু’দিনের রাজ্য কমিটির (State Committee) বৈঠক শেষে শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। তিনি জানান, দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বেলঘরিয়ার এক মহিলা সিপিএম কর্মী ইন্দ্রজিৎ ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। তাঁর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইন্দ্রজিৎ তাঁর সঙ্গে সহবাস করেন। অভিযোগকারিণীর বাবা-মাও সিপিএমের (Party Member) সঙ্গে যুক্ত। অভিযোগ সামনে আসতেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দল।

Advertisement
ads

সিপিএমের অভ্যন্তরীণ তদন্ত কমিটি (Internal Inquiry Committee) অভিযোগ খতিয়ে দেখে এবং ইন্দ্রজিৎ ঘোষকে বহিষ্কারের সুপারিশ করে। তিনি রাজ্য কমিটির সদস্য হওয়ায় বহিষ্কারের জন্য দলের কেন্দ্রীয় কমিটির (Central Committee) অনুমোদন প্রয়োজন ছিল। সেই অনুমোদন পাওয়ার পরই রাজ্য কমিটির বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

ইন্দ্রজিৎ ঘোষ ছাত্র রাজনীতি (Student Politics) ও যুব রাজনীতির মাধ্যমে উঠে আসেন। তিনি সিপিএমের শ্রমিক সংগঠন সিটু (CITU)-র সঙ্গে যুক্ত ছিলেন এবং অ্যাপ ক্যাব কর্মীদের সংগঠন দেখভাল করতেন। বিভিন্ন চাকরিপ্রার্থীদের আন্দোলনেও (Job Seekers’ Protest) তাঁকে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে।

রাজনৈতিক মহলের মতে, এর আগেও এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল সিপিএম। ইন্দ্রজিৎ ঘোষকে বহিষ্কারের মাধ্যমে দল স্পষ্ট বার্তা দিল—অসদাচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

Advertisement
ads
Continue Reading
Advertisement