দক্ষিণ ভারতের উপরেই ভরসা, সিপিএমের সাধারণ সম্পাদক এখন এম এ বেবি
Connect with us

ভাইরাল খবর

দক্ষিণ ভারতের উপরেই ভরসা, সিপিএমের সাধারণ সম্পাদক এখন এম এ বেবি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সীতারাম ইয়েচুরির মৃত্যুতে দীর্ঘদিন শূন্য থাকা সিপিএমের সাধারণ সম্পাদকের পদে অবশেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করল দল। বর্ষীয়ান নেতা ও কেরলের প্রাক্তন শিক্ষামন্ত্রী এম এ বেবিকে নির্বাচিত করা হয়েছে নতুন সাধারণ সম্পাদক হিসেবে। দলীয় কংগ্রেসে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। দলের অভ্যন্তরে এই পদে একাধিক নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত মারিয়াম আলেকজান্ডার বেবিই (M.A. Baby) পেলেন সর্বসম্মতিক্রমে দলের সর্বোচ্চ দায়িত্ব। সিপিএমের শীর্ষ নেতৃত্বের অভিমত, সংগঠনে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষিণ ভারতে দলের শিকড় মজবুত রাখার কৌশল তাঁকে এগিয়ে দেয়।

গুঞ্জন ছিল, সিপিএমের সদস্য বৃন্দা কারাত ও মহম্মদ সেলিমও দৌঁড়ে ছিলেন। তবে সূত্রের খবর, সাধারণ সম্পাদক পদ গ্রহণের ক্ষেত্রে দিল্লিতে দীর্ঘ সময় কাজ করার প্রয়োজনীয়তা থাকায় সেলিম আগ্রহ দেখাননি। অন্যদিকে, বয়স ও সংগঠনিক গতিশীলতার বিচারে অন্যান্যদের নামও ছিটকে যায়। এম এ বেবি ৭০ বছর বয়সেও দলে সক্রিয়, সেই কারণেই তাঁর প্রতি আস্থা রেখেছে সিপিএম।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলনে নতুন মোড়, অনশন ভেঙে আন্দোলনের কৌশল বদলের ইঙ্গিত দাল্লেওয়ালের

কেরলের রাজনীতিতে পরিচিত মুখ এম এ বেবির রাজনৈতিক কেরিয়ার শুরু ছাত্র রাজনীতি থেকেই। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের নেতা হিসেবে আত্মপ্রকাশ করার পর তিনি ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। রাজ্যসভায় তিনি কেরলের প্রতিনিধি হিসেবে ১৯৮৬ থেকে ১৯৯৮ পর্যন্ত টানা ১২ বছর ছিলেন। কেরল সরকারের মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বেবি।

Advertisement
ads

উল্লেখ্য, গত কয়েক দশকে সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বে দক্ষিণ ভারতের নেতাদের প্রাধান্যই দেখা গেছে। এর আগে প্রকাশ কারাত ও সীতারাম ইয়েচুরি—উভয়েরই শিকড় দক্ষিণে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখল দল।

Continue Reading
Advertisement