দমকলের ছয় ইঞ্জিনেও বাঁচানো গেল না আগুনে মৃত্যু শ্রমিককে
Connect with us

দুর্ঘটনা

দমকলের ছয় ইঞ্জিনেও বাঁচানো গেল না আগুনে মৃত্যু শ্রমিককে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হাওড়ার সাঁকরাইল এলাকায় একটি থার্মোকলের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন এক শ্রমিক। শনিবার বিকেলে এই দুর্ঘটনার পর গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মৃতদেহ আটকে রেখে শুরু হয় স্থানীয়দের বিক্ষোভ।

আরও পড়ুনঃকফিনের পাশে দাঁড়িয়ে স্তব্ধ বাগদত্তা, শেষ দেখা না হওয়ায় ভেঙে পড়লেন শহিদের প্রেমিকা

শনিবার দুপুর প্রায় ৩টে নাগাদ সাঁকরাইলের আলমপুর মোড় সংলগ্ন একটি থার্মোকল গোডাউনে হঠাৎ আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। খবর পেয়েই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। প্রথমে তিনটি ইঞ্জিন এলেও পরে সংখ্যা বাড়িয়ে ছ’টি করা হয়। দীর্ঘ প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভানোর পরই উদ্ধার হয় এক অগ্নিদগ্ধ দেহ। মৃতের নাম আকাশ হাজরা। জানা গিয়েছে, তিনি থার্মোকলের কারখানার পাশে থাকা আর একটি কারখানায় কাজ করতে এসেছিলেন। কীভাবে তিনি আগুনের কবলে পড়লেন, তা এখনও স্পষ্ট নয়।

দমকল সূত্রে জানা গিয়েছে, কারখানাটিতে আগুন নিয়ন্ত্রণের তেমন কোনও ব্যবস্থা ছিল না। প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দমকল আধিকারিক আর কে সাহা জানিয়েছেন, “মোট ছ’টি ইঞ্জিন পাঠিয়ে আগুন নেভানো হয়েছে। ফরেনসিক দল এসে বিস্তারিত তদন্ত করবে, তখন আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।” ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মৃতদেহ আটকে রেখে কারখানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

Advertisement
ads