বন্ধুর সঙ্গে রাত কাটানোর পর মৃত্যু, বার ডান্সারের দেহ উদ্ধার
Connect with us

খুন

বন্ধুর সঙ্গে রাত কাটানোর পর মৃত্যু, বার ডান্সারের দেহ উদ্ধার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাগুইআটির দেশবন্ধুনগর এলাকার একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল মণীষা রায় নামের এক তরুণীর দেহ। অভিজাত আবাসনের তৃতীয় তলার ফ্ল্যাটে পেশায় বার নর্তকী মণীষার দেহ উদ্ধার হয়, যার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, মণীষার পুরুষ বন্ধু অন্তর্যামী সোরেন, যিনি ওড়িশার বাসিন্দা, সোমবার রাতে তাঁর জন্মদিনের পার্টি উদযাপন করছিলেন।

মঙ্গলবার সকালে, ফ্ল্যাটের কলাপসেবল গেটের তিনটি তালা ভেঙে দেহ উদ্ধার করা হয়। মণীষার সাথে ওই রাতভর ছিলেন অন্তর্যামী, যিনি তরুণীর গলায় আঘাতের চিহ্নের বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি। পুলিশ জানায়, মণীষার মৃত্যু কিভাবে ঘটেছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এরই মধ্যে, অন্তর্যামীকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

আরও পড়ুনঃহুমকি ইমেল ঘিরে আতঙ্ক! কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক! বের করা হল দর্শকদের

এছাড়া, মণীষা হলেন বাগুইআটির আক্রান্ত প্রোমোটার কিশোর হালদারের প্রথম পক্ষের মেয়ে, যিনি মা মারা যাওয়ার পর একা বসবাস করতেন। ঘটনাটি নিয়ে এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং পুলিশের তদন্ত চলছে।উল্লেখ্য, এই কিশোর হালদারকেই মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে কিশোর হালদারকে প্রশ্ন করা হলে, প্রথমে তিনি কিছুক্ষণ চুপ থাকেন, তারপর বলেন, “নো কমেন্টস, আমি স্বীকারই করব না।”

Advertisement
ads
Continue Reading
Advertisement