রায়গঞ্জ
ঈদের আগে শেষ মুহূর্তে জমে উঠেছে বিকিকিনি
নিউজ ডেস্ক: রাত পোহালেই খুশীর ঈদ। ঈদ উল ফিতর ঘিরে উৎসবের আবহ গোটা দেশে। চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। রমজান মাস জুড়ে শ্রদ্ধার সাথে রোজা পালনের পর অবশেষে উৎসবে মেতে উঠবেন মুসলিম ধর্মপ্রাণ মানুষজন। তাই শেষবেলায় প্রতিটি জায়গায় জমে উঠেছে বাজার। একই ছবি রায়গঞ্জেও। রায়গঞ্জের রাস্তায় মানুষের ভিড়।
দোকানগিতে তিল ধারনের জায়গা নেই। নতুন পোশাক, টুপি, আতর, সুরমা, সিমাই সহ প্রতিটি দোকানেই প্রচুর ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা গেল। ঈদ উপলক্ষ্যে রাস্তার ধারে বসেছে অস্থায়ী দোকানপাট। একদিকে যেমন পোশাকের দোকানে থিক থিক করছে মানুষের ভিড়।
আরও পড়ুন – ঈদের আগের দিন বিস্ফোরণ মসজিদে! গ্রেফতার ২
কেননা ঈদ উপলক্ষ্যে ছোট থেকে বড় সকলেই নতুন পোশাক পড়ে নামাজ পড়তে যান। তাই পোশাকের যেমন চাহিদা রয়েছে। এর পাশাপাশি সিমাই, কিশমি, খেজুর, কাজু এসব কিনতেও বহু মানুষ এসেছেন দুর দুরান্ত থেকে। বিকিকিনি চলছে প্রসাধনীর দোকান গুলিতেও।
লতিবুর রহমান নামের এক ক্রেতা বলেন, ঈদ উপলক্ষ্যে সিমাই কিনতে এসেছেন। ঈদ উপলক্ষ্যে আনন্দে মেতে উঠবেন পরিবার নিয়ে। অতিথি আপ্যায়নের ব্যবস্থাও থাকবে।
সাবির আলী নামের এক বিক্রেতা বলেন, ঈদ উপলক্ষে দশ দিনের জন্য অস্থায়ীভাবে দোকান বসিয়েছেন। সিমাই, খেজুর, কিসমিস, কাজু, আতর সব কিছুই বিক্রি হচ্ছে।
