বছরের প্রথম সূর্যগ্রহণ আজ, কখন শুরু?
Connect with us

বিশ্বের খবর

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ, কখন শুরু?

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ২০২৫ বছরের প্রথম সূর্যগ্রহণ আজ ২৯শে মার্চ। শনিবার বছরের প্রথমএই সূর্যগ্রহণ ঘটবে মীন রাশির উত্তরভাদ্র পদ নক্ষত্র মণ্ডলে ৷ কাকতালীয় ভাবে আজ ন্যায়-বিচারের দেবতা শনির অমাবস্যা। এরপর আগামীকাল অর্থাৎ ৩০শে মার্চ শুরু হবে চৈত্র নবরাত্রি।

কখন শুরু হবে সূর্যগ্রহণ? আর কখন শেষ হবে?সূর্যগ্রহণের সময় কি কি নিয়ম মানা উচিত? কি কি খাবেন? আর বয়স্ক এবং শিশুদের জন্য কি কি নিয়ম অবলম্বন করা উচিত? জানুন বিস্তারিত-

আজকের সূর্যগ্রহণ অত্যন্ত গুর্রুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, বছরের প্রথম এই সূর্যগ্রহণ ঘটবে মীন রাশির উত্তরভাদ্র পদ নক্ষত্রম ণ্ডলে ৷ কাকতালীয়ভাবে এদিন ন্যায়-বিচারের দেবতা শনির অমাবস্যা। এরপর আগামী ৩০ মার্চ শুরু হবে চৈত্র নবরাত্রি। তাই আজকের সূর্যগ্রহণ অত্যন্ত ভারতীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

শনিবারের সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টো বেজে ২১ মিনিটে এবং সূর্যগ্রহণ গিয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। এই গ্রহণের মোট সময়কাল ৩ ঘণ্টা ৫৩ মিনিট। তবে কাকতালীয় ভাবে বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। তাই ভারতে বসবাসকারী মানুষের ওপর সূর্যগ্রহণের বিশেষ কোনও প্রভাব পড়বে না।

Advertisement
ads ads

আরও পড়ুন – বিমানে অশ্লীলতা! প্রকাশ্যে হস্তমৈথুন, আতঙ্কে আসন বদল দুই যাত্রীর

তবে আজকের এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না। তবুও গ্রহণের প্রভাব এড়াতে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সূর্যগ্রহণের সময় কিছু কাজ সম্পূর্ণ ভাবে এড়িয়ে চলা উচিত। যাতে সূর্যগ্রহণের কোনো নেতিবাচক প্রভাব না পরে মানব শরীরে। এমন পরিস্থিতিতে কি কি বিষয় মেনে চলা উচিত এবং এড়িয়ে চলা উচিত? জেনে নিন বিস্তারিত-

সূর্যগ্রহণের সময় কী করা উচিত?

১. সূতক যুগ শুরু হওয়ার আগে খাদ্য দ্রব্য যেন দূষিত না হয় সেই কারণে দই, জল, দুধ ও অন্যান্য খাদ্যদ্রব্যে তুলসী বা কুশ রাখুন রাখা প্রয়োজনীয়।

Advertisement
ads ads

২. সূর্যগ্রহণের সময় মন্ত্র জপ করলে নেতিবাচক প্রভাব কমানো যায়। এই সময়ে শ্রাদ্ধ, জপ, হবান, দান করা শুভ বলে মনে করা হয়।

৩. সূর্যগ্রহণের সময়কালে মূর্তি স্পর্শ করা উচিত নয়, তবে যেসব ধর্মীয় গ্রন্থ রয়েছে সেগুলি পড়া যেতে পারে।

৪.গ্রহণ শেষ হওয়ার পর, মন্দির পরিষ্কার করা ভালো এবং পুজোর পর দান করতে বলা হয়েছে সকল ভারতীয়দের। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করতে হবে।

গ্রহণের সময় কি কি এড়িয়ে চলা উচিত?

Advertisement
ads ads

১. সূযরগ্রহনের সময় মূর্তি স্পর্শ করা এড়িয়ে চলুন।

২.গ্রহণ চলাকালিন কোনো কিছু খাওয়া বা খাবার রান্না করা এসব উপযুক্ত নয়। তবে, ছোট শিশু, অসুস্থ এবং বয়স্কদের জন্য এই নিয়ম শিথিল করা হতে পারে।

৩. এছাড়াও গ্রহণের সময় শরীরে কোনো তেল মালিশ করা উচিত নয়।
নখ ও চুল কাটাও উচিত নয় সূর্যগ্রহণ চলাকালীন। সূঁচ, সুতো, এবং কাঁচি এবং অন্যান্য ধারাল বস্তু ব্যবহার করা বিবেচিত নয়।

আরও পড়ুন – আমি প্রেমের দেবী!’— নগ্ন হয়ে হামলা, কামড়, তাণ্ডবে কাঁপল বিমানবন্দর

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads