ভাইরাল খবর
বিমানে অশ্লীলতা! প্রকাশ্যে হস্তমৈথুন, আতঙ্কে আসন বদল দুই যাত্রীর
ডিজিটাল ডেস্কঃ জুরিখ থেকে ড্রেসডেনগামী সুইস এয়ারের এক ফ্লাইটে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। মাঝ আকাশে দুই মহিলার মাঝে বসা এক যুবকের আচরণে হতভম্ব হয়ে যান যাত্রীরা। অভিযোগ, ওই ব্যক্তি প্রকাশ্যে প্যান্টের ভেতর হাত ঢুকিয়ে হস্তমৈথুন করতে থাকেন।
ঘটনাটি ঘটে বিমান উড়ানের ৭৩ মিনিটের সফরের মাঝেই, সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ। অস্বস্তিতে পড়ে দুই মহিলা যাত্রী কেবিন ক্রুদের কাছে আসন পরিবর্তনের আবেদন জানান। এরপরই বিষয়টি জানাজানি হয় এবং দ্রুত ব্যবস্থা নেয়া হয়। ড্রেসডেন ফেডারেল পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক জার্মানির বাসিন্দা। তাঁর কাণ্ড দেখে বিমানের অন্যান্য যাত্রীও অবাক হয়ে যান। অভিযোগ, তাঁর গোপনাঙ্গও দৃশ্যমান ছিল। ফ্লাইট অবতরণের পরই তদন্তকারীরা তাঁকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনঃ আমি প্রেমের দেবী!’— নগ্ন হয়ে হামলা, কামড়, তাণ্ডবে কাঁপল বিমানবন্দর
প্রসঙ্গত, এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগে, ৪৯ বছর বয়সী ভারতীয় কৃষ্ণ কুনাপুলি আবু ধাবি থেকে বস্টনগামী বিমানে একই কাণ্ড করেছিলেন। এক মহিলা যাত্রী অভিযোগ জানান এবং তদন্তকারীদের কাছে প্রমাণ হিসেবে ছবি জমা দেন। পরে কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়।বিমানের ভেতর এই ধরনের বিকৃত আচরণ নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এমন ঘটনার পুনরাবৃত্তি আটকাতে বিমান সংস্থাগুলোর আরও কড়া পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
