স্ত্রী বাপের বাড়ি যেতেই চার সন্তানকে হত্যা করে আত্মঘাতী বাবা
Connect with us

খুন

স্ত্রী বাপের বাড়ি যেতেই চার সন্তানকে হত্যা করে আত্মঘাতী বাবা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের মানপুর চাচারি গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বুধবার রাতে নিজের চার সন্তানকে গলা কেটে খুন করার পর আত্মহত্যা করলেন এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছে তিন মেয়ে ও এক ছেলে—স্মৃতি (১২), কীর্তি (৯), প্রগতি (৭) এবং ঋষভ (৫)। অভিযুক্ত ও আত্মঘাতী বাবার নাম রাজীব কুমার (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাজীবের স্ত্রী বাপের বাড়ি যান। সেই সুযোগেই রাতে একে একে নিজের চার সন্তানের গলা কেটে হত্যা করেন রাজীব। এরপর পাশের ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন নিজে। পরদিন সকালে রাজীবের বাবা ঘরের দরজা অনেক বেলা পর্যন্ত বন্ধ দেখে সন্দেহ করেন। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে ছাদ বেয়ে উঠে ঘরে ঢুকতেই চোখে পড়ে মর্মান্তিক দৃশ্য। পাশের ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল চার শিশুর নিথর দেহ।

আরও পড়ুনঃ আইনের অপব্যবহারে ফাঁসলেন স্ত্রী, হাই কোর্টের কড়া বার্তা

পরিবারের সদস্যদের দাবি, এক বছর আগে এক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন রাজীব। সেই ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন এবং সহজেই রেগে যেতেন। তবে এই ভয়ঙ্কর পরিণতির কথা কেউ কল্পনাও করতে পারেননি পুলিশ ইতিমধ্যেই নিহতদের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement