লন্ডনের বাতাসে আরজি কর উত্তাপ চড়তে পারে! ব্যাকফুটে নেই মমতাও
Connect with us

বিশ্বের খবর

লন্ডনের বাতাসে আরজি কর উত্তাপ চড়তে পারে! ব্যাকফুটে নেই মমতাও

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: বিলেত সফরে ( london tour ) রয়েছেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ( mamata banerjee )। সোমবার থেকে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ বৃহস্পতিবার ঐতিহ্যশালী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ভাষণ দেবেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দোপাধ্যায়।

আজ কেলগ কলেজে নারী ক্ষমতায়ন এবং বাংলায় উন্নয়নের মডেল তুলে ধরবেন বাংলার কাছের মেয়ে, কাজের মেয়ে। তবে জানতে পারা যাচ্ছে, ইতিমধ্যেই সেই অনুষ্ঠান হাউসফুল ( housefull )। ভাষণ শুনতে চেয়ে অনেকেই ওয়েটিং লিস্টে রয়েছেন। এই প্রেক্ষাপটে আরজি করে নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে প্রশ্নের উত্তর তৈরী করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, ওরা বল ছুড়লে আমি ছক্কা মারবো। বলে রাখা ভালো, আরজি কর মেডিকেলে তরুণী চিকিৎসক খুন হুরার ২৪ ঘন্টার মধ্যেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

আরও পড়ুন – ২৬’এ দখল করব বাংলা! লোকসভায় হুঙ্কার অমিত শাহের

Advertisement
ads

বিরোধীদের, বিশেষ করে বাম-অতিবাম দলগুলোর নানা কুৎসা সত্ত্বেও পুলিশের তদন্তেই মান্যতা দেয় সিবিআই-এর আধিকারিকরা। আরও জানান, ইতিমধ্যে আদালতের রায়ও প্রকাশ হয়ে গিয়েছে। আদালতে আমৃত্যু কারাবাসের সাজা হয় সঞ্জয় রাইয়ের । মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় ধর্ষণ রোধে উঠে আসে অপরাজিতা বিল। আর বাকিটা ইতিহাস।

লন্ডনের হিম ভেজা বাতাসে পারদ নামলেও আরজি কর কাণ্ডের উত্তাপ যে চড়তে পারে, তা মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন। যে কোনও প্রশ্নের উত্তর দিতে তৈরি তিনি। মমতা মনে করেন গণতন্ত্রে সবার প্রশ্ন করার অধিকার আছে। একইভাবে, ভিন্নমতের জন্যও জায়গা ছাড়া প্রয়োজন।

আরও পড়ুন – লন্ডনের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণ, উজ্জীবিত তৃণমূল নেতৃত্ব

Advertisement
ads