বীরভূমে ২৮.৫ কোটি টাকা ও সোনা উদ্ধার! গ্রেফতার টুলু ঘনিষ্ঠ মিনার ও তাঁর ছেলে
Connect with us

ভাইরাল খবর

বীরভূমে ২৮.৫ কোটি টাকা ও সোনা উদ্ধার! গ্রেফতার টুলু ঘনিষ্ঠ মিনার ও তাঁর ছেলে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বীরভূমের (Birbhum) মহম্মদবাজারের (Mohammad Bazar) দেউচায় (Deucha) বিপুল পরিমাণ নগদ টাকা (Cash) ও সোনার বার (Gold Bars) উদ্ধারের ঘটনায় বড় পদক্ষেপ করল পুলিশ (Police)। বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয়েছে মিনার মণ্ডল (Minar Mondal) এবং তাঁর ছেলেকে। একইসঙ্গে তদন্তের স্বার্থে তাঁদের বাড়ি সিল (Seal) করে দেওয়া হয়েছে। বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী (Central Forces)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দীর্ঘ প্রায় ১৯ ঘণ্টার তল্লাশি (Search Operation) চালিয়ে মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং ১৫ কেজি সোনার বার। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নগদ ও সোনা মিলিয়ে উদ্ধার হওয়া সম্পদের বাজারমূল্য ৫০ কোটিরও বেশি

বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (Additional SP) গাইকোয়াদ নীলেশ শ্রীকান্ত (Gaikwad Nilesh Shrikant) জানান, বাড়ির মালিক মিনার মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁর ছেলেকেও গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া নগদ ও সোনা কড়া নিরাপত্তার মধ্যে সিউড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জেরায় মিনার মণ্ডল জানিয়েছেন, উদ্ধার হওয়া বিপুল নগদ অর্থ ও সোনা পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের (Tulu Mondal) এবং তাঁর সিন্ডিকেটের (Syndicate)। তদন্তকারীদের সন্দেহ, এই চক্রের আর্থিক লেনদেন মূলত নগদ অর্থ ও সোনার মাধ্যমেই চলত। উদ্ধার হওয়া সম্পদের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
ads ads

তবে মিনার মণ্ডলের স্ত্রীর দাবি, প্রায় এক বছর আগে টুলু মণ্ডল এই টাকা তাঁদের বাড়িতে রেখে গিয়েছিলেন। আলমারির (Locker) চাবিও তাঁর কাছেই ছিল। পরিবারের দাবি, এত বিপুল নগদ ও সোনা বাড়িতে রাখা ছিল, সে বিষয়ে তাঁদের কোনও ধারণা ছিল না।

জানা গিয়েছে, বুধবার ভোর ৩টে নাগাদ পুলিশ মিনারের বাড়িতে অভিযান চালায়। দরজা না খোলায় তা ভেঙে ভিতরে প্রবেশ করেন তদন্তকারীরা। একটি ঘরের আলমারি থেকে কাগজ ও কাপড়ে মোড়ানো অবস্থায় বিপুল নগদ উদ্ধার হয়। টাকা গোনার জন্য পাঁচটি ক্যাশ কাউন্টিং মেশিন (Cash Counting Machine) ব্যবহার করতে হয় এবং পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি (Videography) করা হয়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তিনজনের নামে এফআইআর (FIR) দায়ের হয়েছে। টুলু মণ্ডল এখনও পলাতক। তাঁর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া বিপুল সম্পদের উৎস, পাথর ও বালি ব্যবসার (Stone & Sand Business) সঙ্গে এর যোগ এবং আরও কোনও ডেরায় নগদ বা সোনা লুকিয়ে রাখা হয়েছে কি না, তা নিয়েও তদন্ত এগোচ্ছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads