বিশ্বের খবর
লন্ডনের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণ, উজ্জীবিত তৃণমূল নেতৃত্ব
নিউজ ডেস্ক: বৃহস্পতিবার লন্ডনের সময় বিকেল ৫টায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে নারী সুরক্ষা নিয়ে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখা নিয়ে উদ্দীপনার পারদ চড়ছে এই বাংলায়।বিশ্বের দরবারে মুখ্যমন্ত্রীর বক্তব্য নতুন ইতিহাস সৃষ্টি করবে।গোটা বিষয় নিয়ে উচ্ছ্বসিত উত্তর দিনাজপুর জেলার তৃণমূল বিধায়ক তথা জেলা নেতৃত্ব।
বৃহস্পতিবার ২৭ শে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কেলগ কলেজে বক্তব্য রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আমন্ত্রন পেয়েই মুখ্যমন্ত্রীর লন্ডন সফর। বৃহস্পতিবার লন্ডনের সময় বিকেল পাঁচটায় কেলগ কলেজে শুরু হবে অনুষ্ঠান। ‘সামাজিক উন্নয়ন- বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন’ এই বিষয়ে নিজের বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সামাজিক কল্যাণ ও সমাজে মহিলাদের লড়াইয়ের ইতিহাস অক্সফোর্ডের কেলগ কলেজের প্রেক্ষাগৃহে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ থাকলেও রীতি অনুযায়ী অগ্রিম আসন সংরক্ষণ-পর্ব শুরু হয়েছিল। ইতিমধ্যে সেই সংরক্ষন কার্যত নিঃশেষিত।কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণ নিয়ে গর্বিত উত্তর দিনাজপুরের তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন – অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর ভাষন,উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব
হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন, “বাঙালি হিসেবে এটি বড় গর্বের দিন ! বাংলার উন্নয়নের কথা আজ সবার মুখে মুখে। মাননীয়া মুখ্যমন্ত্রীর সামাজিক উন্নয়ন পথ দেখাবে বিশ্ববাসীকে!”গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, “সারা পৃথিবী আজ মাননীয়া মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছে। সারা রাজ্য আজ গর্বিত। ওনার বার্তা সারা বিশ্বে ছড়িয়ে যাবে।”
ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল। শিশু কল্যাণের ক্ষেত্রেও অভূতপূর্ব পদক্ষেপ মুখ্যমন্ত্রী নিয়েছেন। আমরা আজ আনন্দিত এবং গর্বিত।
চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী লন্ডনের মাটিতে বাংলার নাম উজ্জ্বল করেছেন।
আরও পড়ুন – তৃতীয় দিনে লন্ডন সফর মুখ্যমন্ত্রীর! আজ যোগ দেবেন বাণিজ্য সম্মেলনে
