তৃতীয় দিনে লন্ডন সফর মুখ্যমন্ত্রীর! আজ যোগ দেবেন বাণিজ্য সম্মেলনে
Connect with us

বিশ্বের খবর

তৃতীয় দিনে লন্ডন সফর মুখ্যমন্ত্রীর! আজ যোগ দেবেন বাণিজ্য সম্মেলনে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: লন্ডন সফরে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ মঙ্গলবার তৃতীয় দিনে পড়লো মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের লন্ডন সফর। মঙ্গলে ঠাসা কর্মসূচি রয়েছে মমতার। আজ যোগ দেবেন বাণিজ্য সম্মেলনের বৈঠকে।

বাকিংহাম প্যালেসের অদূরে এই হোটেলেই রয়েছেন মুখ্যমন্ত্রী। যেখানে, মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় দুপুর ২টো (ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়) সেন্ট জেমস কোর্ট হোটেলে ১ নম্বর এডওয়ার্ডিয়ান হলে হবে এই বৈঠক। এর আগেও লন্ডন সফরের সময়ে সেন্ট জেমস কোর্টেই ছিলেন তিনি। আজকের বৈঠকের উদ্যোক্তা ইউকে ইন্ডিয়া বিজ়নেস কাউন্সিল, ফিকি এবং পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম।

কীভাবে পশ্চিমবঙ্গের পর্যটন-শিল্পকে বিশ্ববাসীর কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দেওয়া যায়? আজ সেই সব বিষয় নিয়েই ব্রিটেনের শিল্পপতিদের সঙ্গে এই করবেন তিনি। লন্ডনে আসার পর থেকে প্রাণ পোনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলার শিল্পকে বিশ্ববাসীর কাছে কিভাবে পৌঁছনো যায়। এবারের লন্ডন সফরে ব্রিটেন-বাংলা যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি, কলকাতা-লন্ডন সম্পর্ক আরও প্রাণবন্ত করতে তৎপর হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুন – সোমে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর, যোগ দেবেন ভারতীয় হাইকমিশনের বৈঠকে

Advertisement
ads

গতকাল সোমবার ভারতীয় হাই কমিশনের অন্দর ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মমতাকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী। ফুলের তোড়া তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর হাতে। তারপর দীর্ঘক্ষণ চলে আলোচনা। এরপরে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তুলে ধরেন বাংলার সাফল্য গাঁথা।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে সঙ্গী হয়ে সঙ্গে আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর সিকিওরিটি পীযূষ পাণ্ডে। এর সঙ্গে রয়েছেন WBTC-এর বেশ কয়েকজন আধিকারিকও। মমতার সঙ্গে এদিন লন্ডনে পৌঁছেছেন উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গার শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মহঙ্কা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও এই সফরে সঙ্গী হয়েছেন মুখ্যমন্ত্রীর ।

আরও পড়ুন – দুবাই হয়ে লন্ডনে পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী, কে কে আছেন সঙ্গে?

Advertisement
ads