বিশ্বের খবর
২৫ জন শিশুর হাতের ব্লেড দিয়ে কাটার চিহ্ন! কারণ কি?
নিউজ ডেস্ক: বিদ্যালয়ের ২৫ জনের বেশি শিশুর হাতে ব্লেড দিয়ে কাটার চিহ্ন পাওয়া গেল। যা দেখে আঁতকে উঠেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ও অভিভাবকেরা। স্কুলের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণির ছাত্রদের হাতে ব্লেড দিয়ে আঘাত করার চিহ্ন পাওয়া যায়।
ঘটনা গুজরাতের আমরেলি জেলার মুঞ্জিয়াসার প্রাথমিক বিদ্যালয়ের। প্রশ্ন উঠছে, কেন ২৫ জন শিশুর হাতে ব্লেডের চিহ্ন পাওয়া গেল? কেন তারা নিজেরদের আঘাত করলেন? কারণ খুঁজতে গিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য!
গুজরাতের আমরেলি জেলার মুঞ্জিয়াসার প্রাথমিক বিদ্যালয়ের পাঠরত পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণির ২৫ জনেরও বেশি শিশুর হাতে ব্লেড দিয়ে আঘাত করার চিহ্ন মিললো। ঘটনার পর বিদ্যালয় ও গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে অভিভাবকরা ঘটনার খবর পেয়ে প্রশাসনের কাছে জানতে চেয়েছিলেন ঘটনার কারণ বিষয়ে। কিন্তু সন্তোষজনক উত্তর না পেয়ে তারা গ্রাম পঞ্চায়েতে অভিযোগ দায়ের করেন এবং পুলিশের সাহায্য চান।
আরও পড়ুন – সন্দেহের জেরে ভয়ংকর হত্যা! ভাড়াটেকে জীবন্ত পুঁতে দিলেন বাড়িওয়ালা
বিষয়টি গুরুত্ব দিয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে শিশুদের সঙ্গে রহস্য ফাঁস করেছেন স্থানীয় অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার জয়বীর গাধভি। পুলিশের মতে, কোনো অনলাইন ভিডিও গেমের জন্য এমন ঘটনা ঘটেনি বরং
ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার সময় ঘটেছে।
পুলিশ স্পষ্ট করেছে কোনো অনলাইন গেমের কারণে এমন ঘটনা ঘটাননি পড়ুয়ারা। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা খেলার সময় সপ্তম শ্রেণির এক ছাত্র অন্য শিশুদের চ্যালেঞ্জ করে, যে নিজের হাতে ব্লেড চালাবে সে ১০ টাকা পাবে এবং যে না করবে না তাকে ৫ টাকা দিতে হবে। মূলত এই চ্যালেঞ্জের কারণেই ২৫ জনেরও বেশি শিশু পেন্সিল শার্পনারের ব্লেড দিয়ে তাদের হাতে কাটা দাগ তৈরি করেছে।
যদিও বিষয়টি নিয়ে স্কুল প্রশাসনের অবহেলা ও গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও গ্রামবাসীরা। ভবিষ্যতে যাতে এমন ধরনের ঘটনা না ঘটে, সেইজন্য পুলিশ এবং শিক্ষা বিভাগ এখন এই ঘটনাটি বিস্তারিতভাবে তদন্ত করছে।
আরও পড়ুন – ডাস্টবিক থেকে উদ্ধার সদ্যোজাতের দেহ! চাঞ্চল্য বিমানবন্দরে
