বিশ্বের খবর
ডাস্টবিক থেকে উদ্ধার সদ্যোজাতের দেহ! চাঞ্চল্য বিমানবন্দরে
নিউজ ডেস্ক: মুম্বই বিমানবন্দরে অমানবিক ঘটনা। বিমানবন্দরের শৌচালয় থেকে সদ্যোজাতের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে। এই ঘটনায় শিউরে উঠলেন বিমানবন্দরে থেকে যাত্রীরা। মুম্বই বিমানবন্দরের দু’নম্বর টার্মিনালের একটি শৌচালয়ের ডাস্টবিনের সদ্যোজাতের দেহটি পরে ছিল বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পরে বিমানবন্দরের যাত্রী এবং কর্মীদের মধ্যে৷
প্রাথমিক সূত্রে খবর, মঙ্গলবার রাতে মুম্বই বিমানবন্দরের শৌচালয়ের ডাস্টবিনে নেক নবজাতক শিশুর দেহ পরে থাকতে দেখে হুলুস্থূল পরে যায়। এরপর বিমানবন্দরের কর্মী ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্র পুলিশ এসে সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা চিকিৎসা করার পর শিশুটিকে মৃত বলে জানান। তবে প্রশ্ন উঠছে সকলের চোখের আড়ালে কে রেখে গেল বাচ্চাটিকে? বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন – চাষের জমি থেকে উদ্ধার অর্ধনগ্ন মহিলার পোড়া দেহ! শিউরে ওঠা দৃশ্য আমডাঙায়
এই ঘটনায় ইতিমধ্যে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে মুম্বই পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা সদ্যোজাতের দেহ শৌচালয়ের ভিতরে ফেলে গেল, তা চিহ্নিত করার চেষ্টা চলছে ৷
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১০.৩৫ মিনিট নাগাদ ওই সদ্যোজাতের দেহ উদ্ধার হয় মুম্বই বিমানবন্দর থেকে ৷ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এদিকে ময়নাতদন্তের জন্য দেহটি কুপার হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করতে বিমানবন্দরের ওই শৌচালয়ের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷
আরও পড়ুন – সন্দেহের জেরে ভয়ংকর হত্যা! ভাড়াটেকে জীবন্ত পুঁতে দিলেন বাড়িওয়ালা
