প্রেমের জাল, প্রতারণার ফাঁস! ঘুম পাড়িয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী-শাশুড়ি
Connect with us

ভাইরাল খবর

প্রেমের জাল, প্রতারণার ফাঁস! ঘুম পাড়িয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী-শাশুড়ি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বেঙ্গালুরুর চিক্কাবানভারা এলাকায় এক নির্মাণ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার হলেও, তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, স্ত্রী এবং শাশুড়ির ষড়যন্ত্রেই প্রাণ হারিয়েছেন লোকনাথ সিং।

শনিবার এক নির্জন এলাকায় পড়ে থাকা একটি গাড়ির মধ্যে রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিত হয়—লোকনাথ সিং, পেশায় নির্মাণ ব্যবসায়ী। তদন্তে উঠে আসে, খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে অচেতন করে স্ত্রী। এরপর শাশুড়িকে সঙ্গে নিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে গলা কেটে খুন করে তাঁরা।

আরও পড়ুনঃ বিয়ের পর পুরুষত্ব নিয়ে মামলা, স্ত্রীর দাবি প্রত্যাখ্যান করল হাইকোর্ট

পুলিশের অনুসন্ধানে জানা গেছে, লোকনাথ সিংয়ের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন তাঁর স্ত্রী। সেইসঙ্গে স্বামীর বেআইনি ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কেও তথ্য হাতে আসে। ধীরে ধীরে সম্পর্কের অবনতি ঘটতে থাকে এবং ডিভোর্সের বিষয়টি সামনে আসে। এই পরিস্থিতিতেই শ্বশুরবাড়ির লোকজনকে হুমকি দিতে শুরু করেন লোকনাথ, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

Advertisement
ads

বিয়ের আগে প্রায় দু’বছর সম্পর্কে ছিলেন লোকনাথ এবং তাঁর স্ত্রী। তবে বয়সের পার্থক্যের কারণে পরিবার তাঁদের সম্পর্ক মেনে নিতে চায়নি। শেষ পর্যন্ত ডিসেম্বরে গোপনে রেজিস্ট্রি করে বিয়ে সারেন তাঁরা। কিন্তু বিয়ের কয়েক সপ্তাহ পরেই দাম্পত্য জীবনে ফাটল ধরে। স্ত্রীকে বাপের বাড়িতে রেখে চলে যান লোকনাথ। বিষয়টি জানাজানি হতেই শাশুড়ির সহযোগিতায় স্বামীকে খুনের ছক কষেন তাঁর স্ত্রী।

এই ঘটনা উত্তরপ্রদেশের মেরঠের মার্চেন্ট নেভি অফিসারের নৃশংস হত্যাকাণ্ডের স্মৃতি ফিরিয়ে এনেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Continue Reading
Advertisement