বিশ্বের খবর
সোমে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর, যোগ দেবেন ভারতীয় হাইকমিশনের বৈঠকে
নিউজ ডেস্ক: গত শুক্রবার লন্ডন হিথ্রো বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। যার জেরে মাঝরাত পর্যন্ত বন্ধ ছিল বিমান পরিষেবা। শুধু তাই নয়, আগুন লাগার জন্য বাতিল করা হয়েছে অন্তত ১৩৫১টি বিমান। তাই ধীর গতিতে সম্পন্ন হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের লন্ডন সফর। অবশেষে রবিবার লন্ডনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত দীর্ঘ বিমানযাত্রার ধকল ছিল। তবে এসবের মধ্যেও মুখ্যমন্ত্রী এক মুহূর্তের জন্যও বিশ্রাম নেননি সেভাবে। চোখ রেখেছিলেন ফাইলে। সময় হাতে কম, অথচ পরপর কর্মসূচি রয়েছে। সোমবার থেকেই টানা ব্যস্ততার মধ্যে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
রবিবার লন্ডন পৌঁছে, বাকিংহ্যাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে গিয়ে ওঠেন। আগামী কয়েকদিন এটাই মুখ্যমন্ত্রীর অস্থায়ী ঠিকানা। তবে এর আগেও যখন লন্ডনে এসেছেন, এখানেই থেকেছেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী হয়েই এসেছিলেন বাকিংহ্যাম প্যালেসের আমন্ত্রণে।
আরও পড়ুন – দুবাই হয়ে লন্ডনে পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী, কে কে আছেন সঙ্গে?
মেঘ-বৃষ্টিকে সঙ্গী করে রবিবার লন্ডন সফরে এসেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ সোমবার থেকে ঠাঁসা কর্মসূচি রয়েছে তাঁর। সোমবার হাই কমিশনের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে সঙ্গী হয়ে সঙ্গে আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর সিকিওরিটি পীযূষ পাণ্ডে। এর সঙ্গে রয়েছেন WBTC-এর বেশ কয়েকজন আধিকারিকও। মমতার সঙ্গে এদিন লন্ডনে পৌঁছেছেন উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গার শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মহঙ্কা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও এই সফরে সঙ্গী হয়েছেন মুখ্যমন্ত্রীর ।
আরও পড়ুন – ফের ভাঙ্গন গেরুয়া শিবিরে! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
