বিনোদন
আরিয়ানকে রক্ষা করেছিলেন অ্যাজাজ়, রাজ কুন্দ্রার অবহেলায় ক্ষুব্ধ
ডিজিটাল ডেস্কঃ কারাবাসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ছোট পর্দার অভিনেতা অ্যাজাজ় খান। মাদক মামলায় গ্রেফতার হওয়া শাহরুখ-পুত্র আরিয়ান খান ও ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে জেলে কাটানো দিনগুলোর কথা জানালেন তিনি।
অ্যাজাজ়ের দাবি, জেলে থাকার সময় আরিয়ানকে তিনি গুন্ডাদের হাত থেকে রক্ষা করেছিলেন এবং তাঁকে খাবার ও সিগারেট দিতেন। একই সঙ্গে রাজ কুন্দ্রার দুর্দিনে পাশে থাকার পরও এখন তাঁর উপেক্ষার শিকার হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। জেলে কাটানো দিনগুলোর প্রসঙ্গে তিনি বলেন, রাজ কুন্দ্রা প্রতিদিন তাঁর কাছে জল ও খাবারের জন্য সাহায্য চাইতেন, কারণ তাঁকে বোতলজাত জল পান করতে দেওয়া হয়নি। অথচ এখন তিনি বড় পার্টি দিলেও অ্যাজাজ়কে আমন্ত্রণ জানান না।
আরও পড়ুনঃ দিশা সালিয়ানের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা? নতুন তদন্তের দাবি করলেন বাবা!
কারাগারে থাকার অভিজ্ঞতা প্রসঙ্গে বলতে গিয়ে অ্যাজাজ় জানান, “আরিয়ান এক নম্বর ব্যারাকে ছিল, আমি আর রাজ ছয় নম্বর ব্যারাকে ছিলাম। আমি শুধু জল আর সিগারেট দিতে পারতাম, আর ওকে সুরক্ষিত রাখতে পারতাম।” উল্লেখ্য, অ্যাজাজ় খান ‘বিগ বস ৭’-এ অংশগ্রহণ করেছিলেন এবং শিগগিরই ‘হাউজ় অ্যারেস্ট’ নামে একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে।
