পাক অভিনেত্রী হানিয়া আমিরের হোলি উদযাপন নিয়ে বিতর্কে পাকিস্তান
Connect with us

বিনোদন

পাক অভিনেত্রী হানিয়া আমিরের হোলি উদযাপন নিয়ে বিতর্কে পাকিস্তান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারত-পাকিস্তানের বিনোদন দুনিয়ায় সম্পর্ক বেশ উত্তপ্ত। এর মধ্যেই নতুন বিতর্কে জড়ালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট ঘিরে সমালোচনার মুখে পড়েন তিনি। দোল উৎসবের সময় টিপ পরে ছবি শেয়ার করায় একাংশের তীব্র প্রতিক্রিয়া আসে।

হানিয়া শুধু টিপ পরেই থেমে থাকেননি, বিদেশি বন্ধুদের সঙ্গে রঙের উৎসবের শুভেচ্ছাও জানিয়েছেন। আর এতেই ক্ষোভে ফেটে পড়েছে একদল নেটিজেন। কেউ কেউ তাকে ভারত চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন, আবার কেউ বলছেন, ইসলামে টিপ পরা নিষিদ্ধ। এমনকি তাকে পাকিস্তান ছেড়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

এদিকে, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও চলছে চর্চা। আগেই বলিউড র‍্যাপার বাদশার সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়েছিল। দুবাইতে একসঙ্গে সময় কাটানোর কিছু ছবি ভাইরাল হওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। যদিও এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি হানিয়া বা বাদশা।

তবে পাকিস্তানের কট্টরপন্থী মহলের রোষানলে পড়লেও হানিয়া তার অবস্থান বদলাননি। তিনি বিশ্বাস করেন, সংস্কৃতি ও বন্ধুত্বের উর্ধ্বে থাকা উচিত সব ধর্ম-বিশ্বাসের গণ্ডি।

Advertisement
ads