ফুড
রেস্টুরেন্ট-স্টাইল ফ্লাফি নেপোলিটান পিজ্জা: নরম, হালকা ও স্বাদে ভরপুর!
ডিজিটাল ডেস্কঃ ফ্লাফি নেপোলিটান পিজ্জা তার নরম, বুদবুদ ওঠা ক্রাস্ট, পাতলা বেস এবং মজাদার টপিংসের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। এটি বাইরের দিকে হালকা ক্রিস্পি হলেও ভেতরে একদম তুলোর মতো নরম, যা প্রতিটি কামড়েই এনে দেয় অসাধারণ স্বাদ। ঐতিহ্যবাহী এই পিজ্জা উচ্চ তাপমাত্রায় দ্রুত বেক করা হয়, যাতে স্বাদ ও টেক্সচার বজায় থাকে। গরম গরম পরিবেশন করলেই মিলবে আসল নেপোলিটান অভিজ্ঞতা। জানা যাক রেসেপিটি সম্পর্কে।
উপকরণ:
ডো-এর জন্য:
- ময়দা (০০ ফ্লাওয়ার হলে ভালো) – ৩৫০ গ্রাম
- গুঁড়া ইস্ট – ১/২ চা চামচ
- উষ্ণ গরম জল – ২২৫ মিলি
- লবণ – ১ চা চামচ
- জলপাই তেল – ১ টেবিল চামচ
সসের জন্য:
- টমেটো – ৪০০ গ্রাম
- রসুন – ১ কোয়া (গুঁড়া করে নেওয়া)
- অলিভ অয়েল – ১ টেবিল চামচ
- লবণ – ১/২ চা চামচ
- চিনি – ১/২ চা চামচ
- ওরিগানো – ১ চা চামচ
টপিংস:
- ফ্রেশ মোজারেলা চিজ – ১৫০ গ্রাম (ছোট ছোট টুকরো)
- ফ্রেশ বেসিল পাতা – ৫-৬ টি
- অলিভ অয়েল – ১ টেবিল চামচ
আরও পড়ুনঃতুরস্কের ঐতিহ্যবাহী সিমিট: খাস্তা স্বাদের সকালের নাস্তা
প্রণালী:
ডো তৈরি:
- একটি বড় পাত্রে উষ্ণ গরম জলের সাথে ইস্ট গুলিয়ে নিন ও ৫ মিনিট রেখে দিন।
- ময়দার সাথে লবণ মিশিয়ে নিন, এরপর আস্তে আস্তে ইস্ট মিশ্রণের সাথে মেশান।
- জলপাই তেল যোগ করে ভালোভাবে মেখে নরম ও মসৃণ ডো তৈরি করুন।
- ডো-কে ঢেকে রেখে রুম টেম্পারেচারে ১ ঘণ্টা রাখুন, এরপর ২৪-৪৮ ঘণ্টা ফ্রিজে রেখে দিন (এতে পিজ্জার টেক্সচার আরও ফ্লাফি হবে)।
সস প্রস্তুতি:
- টমেটোগুলো ব্লেন্ড করে নিন অথবা চটকে নরম করে নিন।
- রসুন, অলিভ অয়েল, লবণ, চিনি ও ওরিগানো মিশিয়ে নিন।
- মিশ্রণটি ১৫-২০ মিনিট কম আঁচে রান্না করুন।
পিজ্জা তৈরি ও বেকিং:
- ওভেন ২৭০-৩০০°C তাপমাত্রায় প্রিহিট করুন (পিজ্জা স্টোন থাকলে সেটাও গরম করুন)।
- ডো ফ্রিজ থেকে বের করে গরম স্থানে ১ ঘণ্টা রেখে দিন।
- হাতে আস্তে আস্তে ডো প্রসারিত করুন, বেলন ব্যবহার করবেন না (এতে ফ্লাফিনেস নষ্ট হতে পারে)।
- পিজ্জা বেসের উপর সস সমানভাবে লাগিয়ে নিন।
- মোজারেলা চিজ ছড়িয়ে দিন ও উপরে বেসিল পাতা ও অলিভ অয়েল দিন।
- প্রিহিটেড ওভেনে ৯০ সেকেন্ড থেকে ২ মিনিট বেক করুন, যতক্ষণ না ক্রাস্ট সোনালি ও ফ্লাফি হয়।
