রাজ্যের খবর
দোলের দিন ৬ বছরের শিশুকে ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত যুবক
নিউজ ডেস্ক: কোচবিহারে ৬বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। ফের দোলের দিন নৃশংস কান্ড কোচবিহারে। জানা গিয়েছে, শিশুটিকে ভুলিয়ে ভালিয়ে ফাঁকা জায়গায় গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতিতা শিশু ভর্তি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ওই শিশুটি কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা। শুক্রবার ছিল দোলের প্রথম দিন। তাই রং খেলার দিন উপলক্ষে ওই শিশুর পরিবার এবং এলাকার প্রায় প্রত্যেকেই দোলে মেতেছিলেন। স্থানীয় বাচ্চাদের সঙ্গে খেলছিল ওই ৬ বছরের নির্যাতিতা শিশুকন্যাটিও। অভিযোগ, সেই সময় অভিযুক্ত যুবক তাকে ঘুড়ি দেওয়ার নাম করে নির্জন জায়গায় নিয়ে যায়। তাঁর সঙ্গে থাকা অন্য বাচ্চাটিকেও তাড়িয়ে দেন। তারপর শিশুটির উপর পাশবিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ।
আরও পড়ুন-মত্ত তরুণের গাড়ির ধাক্কায় মৃত্যু, হোলির রং কিনতে বেরিয়ে প্রাণ হারালেন মহিলা
এরপর কাঁদতে কাঁদতে বাড়ি আসে নির্যাতিতা। স্বাভাবিকভাবে পরিবার ও শিশুটির মা জানতে চায় কী হয়েছে? কেন সে কানছে? উত্তরে তাঁর মাকে সব জানায় নির্যাতিতা শিশুটি। তারপর সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
বর্তমানে প্রাথমিক চিকিৎসার পর শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। ঘটনা ওপর থেকে আতঙ্কে রয়েছে সে। এদিকে ঘটনা নিয়ে পুলিশ অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক অর্থাৎ দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা।
