বিশ্বের খবর
দুই সন্তানকে খুন! মৃতদেহের পাশ থেকে উদ্ধার সুইসাইড নোট! নেপথ্যে কি কারণ?
নিউজ ডেস্ক: নিজের সন্তানকে কিভাবে বাবা-মা খুন করতে পারেন? ভাবলেও অবাক লাগে!ঘটনা ঘটানোর সময় হাত কেঁপে ওঠে না বাবা-মায়ের? মনে পড়ে না নিষ্পাপ শিশু গুলোর মুখ? কিভাবে করতে পারেন এই নির্মম কাজ?
আবারও দুই নাবালক সন্তানকে খুন করে সস্ত্রীক আত্মঘাতী অধ্যাপক! ভয়ানক ঘটনাটি ঘটেছে দমবার রাতে হায়দরাবাদের হাবসিগুড়ায়। মঙ্গলবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন হায়দরাবাদ পুলিশ। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। পুলিশের দাবি, প্রথমে নাবালক সন্তানদের গলা টিপে হত্যা করেন ওই দম্পতি। এরপর পাশের ঘরে গিয়ে আত্মঘাতী হন তাঁরা দুজনে। তবে এই মৃত্যুর ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে? কেনই বা দুই সন্তানকে হত্যা করলেন?
হায়দরাবাদের হাবসিগুড়ার রবীন্দ্রনগর কলোনিতে বাস করত ওই পরিবার। কিন্তু পুলিশের দাবি আদতে তারা মেহবুবনগর জেলার মুকুরাল্লা গ্রামের বাসিন্দা। বছরখানেক আগে হাবসিগুড়াতে আসেন। পূর্বে একটি বেসরকারি কলেজে লেকচারার হিসেবে চাকরি করতেন তিনি। তবে গত ৬ মাস ধরে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েন। যার জেরেই মানসিক অবসাদে এই কাণ্ড ঘটান তিনি।
আরও পড়ুন-গুজরাতে কুপিয়ে খুন পাঁচ বছরের শিশু, নরবলির অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
সোমবার রাতের বেলা প্রতিবেশীদের ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বাড়ির ভেতর ঢুকতেই দেখেন পড়ে আছে ৪জনের দেহ। তারপর দেহ গুলি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুই সন্তানের গলা টিপে খুন করার পর আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। মৃতদেহের পাশ থেকে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে পুলিশের দাবি যে, এই সুইসাইড নোটটি মৃত যুবকের লেখা।
সুইসাইড নোটে লেখা রয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলাম আমি। তার উপর চাকরি হারিয়ে চরম আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছি। যার জেরেই গোটা পরিবারকে খুন করে নিজেই আত্মহত্যার পথ বেছে নি। পুলিশ জানিয়েছে, মৃতদেহ গুলি উদ্ধার করে ইতিমধ্যেই গান্ধী হাসপাতালে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন-ছাত্রীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, তদন্তের দায়িত্ব আইজি-র হাতে
