ভাইরাল খবর
মোরাদাবাদে বর্বরতা: জীবন্ত বেড়াল পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত শনাক্ত, পুলিশের তদন্ত শুরু
ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক মর্মান্তিক ও নির্মম ঘটনার সাক্ষী হল দেশ। এক মহিলা ও তাঁর সঙ্গীরা মিলে একটি বেড়ালকে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এই ঘটনা ভিডিওতে ধরা পড়ে, যা পরে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসার পর দিল্লির বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো (Wildlife Crime Control Bureau) পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি মোরাদাবাদের ভোমোরাদাবাদে বর্বরতা: জীবন্ত বেড়াল পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত শনাক্ত, পুলিশের তদন্ত শুরুজপুর থানা এলাকায় ঘটেছে। অভিযুক্তরা প্রথমে বেড়ালটিকে ধরে ফেলে, তারপর গায়ে আগুন লাগিয়ে নির্মমভাবে হত্যা করে। শুধু তাই নয়, তারা পুরো ঘটনাটি ভিডিও করে রাখে। মোরাদাবাদ পুলিশের এসপি কুনওয়ার আকাশ সিং জানিয়েছেন, “ভিডিও দেখে আমরা তদন্ত শুরু করেছি। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তদন্তের স্বার্থে আপাতত ভিডিওটি প্রকাশ করা হয়নি।
আরও পড়ুনঃ নারী নির্যাতনের বিরুদ্ধে হাইকোর্টের কড়া নির্দেশ, ১৮০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি
পুলিশের তদন্তে জানা গেছে, ঘটনার সময় যে বাইকটি ব্যবহার করা হয়েছিল, তার রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে এক মহিলার নাম উঠে এসেছে। মূল অভিযুক্ত হিসেবে ভোজপুর এলাকার প্রিয়া নামে এক মহিলাকে শনাক্ত করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এই অপরাধে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। বন্যপ্রাণী সুরক্ষা আইন, ১৯৭২-এর ধারা ৯, ৩৯ ও ৫১ অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদি তারা দোষী প্রমাণিত হয়, তাহলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
এই মর্মান্তিক ঘটনার পর পশুপ্রেমী সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন অনেকে। পুলিশ জানিয়েছে, দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
