মুচমুচে রোস্টেড বেবি পটেটো – স্বাদে ভরপুর পারফেক্ট স্ন্যাক!
Connect with us

ফুড

মুচমুচে রোস্টেড বেবি পটেটো – স্বাদে ভরপুর পারফেক্ট স্ন্যাক!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাইরে ক্রিস্পি, ভেতরে নরম – একবার খেলে বারবার খেতে চাইবেন! রোস্টেড বেবি পটেটো তৈরি করা যায় খুব সহজেই, কিন্তু স্বাদে একদম রেস্টুরেন্ট-স্টাইল। গার্লিক বাটার, অলিভ অয়েল আর সুগন্ধি মশলার মিশ্রণে এটি হয়ে উঠবে পারফেক্ট স্ন্যাকস বা সাইড ডিশ। ওভেন বা এয়ার ফ্রায়ারে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিতে পারেন এই অসাধারণ পদ। চাইলে চিজ, হার্বস বা স্পাইসি টুইস্ট দিয়েও পরিবেশন করতে পারেন। এক কাপ গরম কফি বা প্রিয় সসের সঙ্গে জমে যাবে দারুণ। চলুন জেনে নেওয়া যাক ক্রিস্পি রোস্টেড বেবি পটেটো রেসেপিটি।

উপকরণ:

  • বেবি পটেটো – ৫০০ গ্রাম
  • অলিভ অয়েল – ২ টেবিল চামচ
  • রসুন কুচি – ১ চা চামচ
  • লবণ – স্বাদ অনুযায়ী
  • গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ
  • চিলি ফ্লেক্স – ১/২ চা চামচ (ঐচ্ছিক)
  • লেমন জেস্ট – ১ চা চামচ (ঐচ্ছিক)
  • পার্সলে বা ধনেপাতা কুচি – সাজানোর জন্য

আরও পড়ুনঃবাড়িতেই বানান সুস্বাদু চকলেট কুকিজ – সহজ রেসিপিতে অসাধারণ স্বাদ!

প্রণালী:

  1. বেবি পটেটোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করুন।
  2. একটা পাত্রে পটেটো নিয়ে এতে অলিভ অয়েল, রসুন কুচি, লবণ, গোলমরিচ ও চিলি ফ্লেক্স মিশিয়ে দিন।
  3. ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করুন।
  4. বেকিং ট্রেতে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে পটেটোগুলো ছড়িয়ে দিন।
  5. ২৫-৩০ মিনিট রোস্ট করুন, মাঝে একবার নেড়ে দিন যেন সবদিক ভালো করে ভাজা হয়।
  6. হয়ে গেলে গরম গরম লেমন জেস্ট ও পার্সলে ছড়িয়ে পরিবেশন করুন।
  7. চাইলে পটেটোগুলো আগে হালকা সেদ্ধ করে নিলে আরও দ্রুত রোস্ট হবে।
  8. ওভেন না থাকলে নন-স্টিক প্যানে ঢাকনা দিয়ে হালকা আঁচে ভাজতে পারেন।

 

Advertisement
ads