ফুড
বাড়িতেই বানান সুস্বাদু চকলেট কুকিজ – সহজ রেসিপিতে অসাধারণ স্বাদ!
ডিজিটাল ডেস্কঃ বাইরের কুকিজ না কিনে এবার বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চকলেট কুকিজ! ময়দা, কোকো পাউডার, চকলেট চিপস আর কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে সহজেই বানানো যাবে এই নরম ও চুইয়ে পড়া চকলেটি কুকিজ। ওভেনে মাত্র ১০-১২ মিনিট বেক করলেই তৈরি দারুণ মজার কুকিজ, যা চায়ের সঙ্গে বা দুধে ডুবিয়ে খেতে দারুণ লাগবে। একবার বানিয়ে রাখলেই সারা সপ্তাহ মিষ্টি স্বাদে মুখ ভরবে! চলুন জেনে নেওয়া যাক রেসেপিটি।
উপকরণঃ
- ময়দা – ১.৫ কাপ
- কোকো পাউডার – ১/৪ কাপ
- চিনি – ১/২ কাপ (সাদা) + ১/২ কাপ (বাদামি)
- বাটার – ১/২ কাপ (গলানো)
- ডিম – ১টি
- ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ
- বেকিং সোডা – ১/২ চা চামচ
- লবণ – ১ চিমটি
- চকলেট চিপস – ১/২ কাপ
প্রণালী: প্রথমে ওভেন ১৭৫°C (৩৫০°F) তে প্রিহিট করুন। একটি বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে রাখুন। তারপর ড্রাই উপকরণ মেশাতে হবে। একটি বাটিতে ময়দা, কোকো পাউডার, বেকিং সোডা ও লবণ মিশিয়ে নিন।তারপর ভেজা উপকরণ মেসাতে হবে। আরেকটি বাটিতে বাটার, চিনি, বাদামি চিনি, ডিম ও ভ্যানিলা একসঙ্গে ভালোভাবে বিট করুন।এইবার মিশ্রণ তৈরি ধীরে ধীরে ড্রাই উপকরণগুলো ভেজা উপকরণে মেশান। মিশ্রণটা ভালোভাবে মিশে গেলে চকলেট চিপস যোগ করুন।এইবার কুকি তৈরি করবার জন্য চামচ দিয়ে মিশ্রণ নিয়ে ছোট ছোট বল বানিয়ে বেকিং ট্রেতে রাখুন।তারপর বেকিং করবার জন্য প্রিহিট করা ওভেনে ১০-১২ মিনিট বেক করুন। কুকিগুলো কিছুটা নরম থাকবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে।তারপর অভেন থেকে বের করে ঠান্ডা হলে কুকিগুলো পরিবেশন করুন, চায়ের সাথে বা দুধের সঙ্গে দারুণ লাগবে।
