জেলার খবর
ভাঙরি ক্রেতা সেজে বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে আটক যুবক
নিউজঃ ভাঙরি ক্রেতা সেজে গৃহস্থ বাড়ি থেকে কাসা ও পেতলের বাসনপত্র চুরির করার অভিযোগে এক যুবককে বেঁধে রাখলো পাড়ার বাসিন্দারা। এই ঘটনা ঘিরে বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনিতে।স্থানীয় সুরজিৎ সিংহরায়ের বাড়ির আঙ্গিনায় রাখা পুজো ঘরের কাঁসা ও পেতলের বাসনপত্র চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে ভাঙরি ক্রেতা যুবক। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির দায়ে আটক যুবককে নিজেদের হেপাজতে নেয়। পুলিশ সুত্রে খবর, ধৃতের যুবকের নাম ছট্টু মাহাতো,বাড়ি ফুলতলা এলাকায়।
আরও পড়ুন – আধার ও প্যান কার্ড তৈরির চক্রে বাংলাদেশি সহ গ্রেফতার ৩
অন্যদিকে, বাইক চুরি কান্ডে রায়গঞ্জ থানার পুলিশের বড়সড় সাফল্য। কয়েক ঘন্টার মধ্যেই চুরি যাওয়া মোটরবাইক সমেত গ্রেফতার হল ২ দুস্কৃতী। পুলিশ সূত্রের খবর, ধৃতরা হল মিঠুন হালদার, তার বাড়ি গোয়ালপাড়া এলাকায়। অপরজন রায়গঞ্জের ভূপালপুরের বাসিন্দা আক্কাস আলী। বুধবার তাদের বালিজোল এলাকার বিহার সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গঃত বুধবার দুপুরে রায়গঞ্জের দেবীনগরে সিসিটিভি ক্যামেরার নজরদারির মধ্যে থেকেই মোটরবাইক নিয়ে পালিয়ে যায় চোর। ঘটনায় হতবাক হয়ে যান বাইকের মালিক সুরজিৎ সাহা ও তার পরিবার।
এরপর রায়গঞ্জ থানায় অভিযোগ জানানো হয়। সুরজিৎ বাবুর কন্যা সুদীপ্তা সাহা বলেন, অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথেই পুলিশ তদন্ত শুরু করে। কয়েক ঘন্টার মধ্যেই বাইক সমেত দুস্কৃতীদের গ্রেফতার করা হয়। পুলিশের এই ভূমিকায় খুশি সাহা পরিবার।
