ফুড
সাধারন উপকরণ, অসাধারণ স্বাদ – কাঁচকলার কোপ্তা কারি
ডিজিটাল ডেস্কঃ সহজ উপকরণেই তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইলের এই অসাধারণ রেসিপি। নিরামিষ পদ কিন্তু স্বাদে কোনো অংশে কম নয়! গরম ভাত কিংবা পরোটার সাথে জমে যাবে একেবারে।মুচমুচে কাঁচকলার কোপ্তা, মশলাদার ঝোলের সঙ্গে একেবারে পারফেক্ট! আর খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই কাঁচকলার কোপ্তা কারি। জেনে নিন রেসেপিটি।
উপকরণ:
- কাঁচকলা – ২টি।
- বেসন – ২ টেবিলচামচ।
- আদা বাটা – ১ চা চামচ।
- জিরা গুঁড়ো – ১ চা চামচ।
- তেজপাতা – ১টি।
- গরম মসলা গুঁড়ো – ১/২ চা চামচ।
- সরষের তেল – ৩ টেবিলচামচ।
- নুন, চিনি – পরিমাণমতো।
প্রনালিঃ
প্রথমে কাঁচকলা সেদ্ধ করে তারপর ঠাণ্ডা হতে দিতে হবে। ঠাণ্ডা হয়ে গেলে কাঁচাকলার খোসা ছারিয়ে নিতে হবে।খোসা ছাড়ানো হয়ে গেলে ভালো করে চটকে একদম মসৃণ করে নিতে হবে। তারপর একটা পাত্রে মসৃণ করে রাখা কাঁচা কলা ও সামান্য বেসন, আদা বাটা, নুন আর একটু গরম মসলা দিয়ে ভাল করে মাখিয়ে তারপর ছোটো ছোটো বল বনিয়ে নিতে হবে। তারপর একটা প্যানে তেল গরম করে সেই তেলে কাঁচা কলার বল গুলো ভেঁজে নিতে হবে যখন কাঁচা কলার বল গুলোর রঙ ব্রাউন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে।
আরও পড়ুনঃস্পেশাল মুহূর্তে চটজলদি বানিয়ে ফেলুন রোজমেরি অরেঞ্জ স্পার্কলার
তারপর অন্য প্যানে তেল গরম করে তাতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ বাটা, টমেটো আর গরম মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ঝোলের জন্য সামান্য জল দিয়ে তা ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস ফ্লেম লো করে দিয়ে তাতে ভেঁজে রাখা কাঁচা কলার বল গুলো দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য এবং গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপর গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে পরিবেষণ করুন আপনার পড়িবার ও বন্ধু দের।
