অপারেশন ডেভিল হান্ট! শয়তানের খোঁজ অপারেশন চলছে বাংলাদেশে!
Connect with us

বিশ্বের খবর

অপারেশন ডেভিল হান্ট! শয়তানের খোঁজ অপারেশন চলছে বাংলাদেশে!

Dwip Narayan Chakraborty

Published

on

হাসিনা সরকারের পতনের পর অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশ জুড়ে। সেডদের প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ক্ষমতায় আসে ইউনুস সরকার। তারপর থেকে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ ঘটছে এমনকি এখনও পর্যন্ত ঘটছে বাংলাদেশ জুড়ে।

বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা। শুধু তাই নয়, মুজিবরের মূর্তিতে উঠে প্রস্রাব করার মত জঘন্য কাজ ঘটিয়েছে সেদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনা পদত্যাগের পর হাসিনা ঘনিষ্ট সকলের ওপর অত্যাচার চালিয়েছে ইউনুস সরকার। এমনকি হাসিনা ঘনিষ্ট সকলকে কাজ থেকে অপসারিত করা হয়েছে। মন্দির ভাঙচুর, গবাদি পশু চুরি, অগ্নিসংযোগ , নারীদের অসম্মান ধর্ষণ কোনো কিছুই বাদ রাখেনি ইউনুস সরকার।

পরিস্থিতি নিয়ন্ত্রণে তড়িঘড়ি উচ্চপর্যায়ের বৈঠক সারেন মহাম্মুদ ইউনূস প্রশাসন। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে ইউনূস সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। বৈঠক শেষে শয়তানের খোঁজ অভিযানের সূচনা করা হয় ।

গত ৮ ফেব্রুয়ারি রাত থেকেই বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু করে। এবার শয়তানের খোঁজ চলছে বাংলাদেশ জুড়ে। অপারেশনের নাম ডেভিল হান্ট। এই অপারেশনে উদ্ধার হয়েছে বহু অস্ত্রশস্ত্র।

Advertisement
ads ads

গত দুই সপ্তাহ ধরে এই অপারেশন শুরু করেছে ইউনুস সরকার। অভিযানে অনেককে গ্রেফতার করা হয়েছে। শয়তানের খোঁজ অভিযানে, এত দিন দিন পর্যন্ত কত জনকে গ্রেফতার করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলারক্ষী বাহিনী তাঁর পরিসংখ্যান পাওয়া গেল এবার। ২১ তারিখ শুক্রবার ওপার বাংলার পুলিশের সদর দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ ফেব্রুয়ারির রাত থেকে শুরু করে শুক্রবার বিকেল পর্যন্ত মোট ৭৩১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শুধু শুক্রবারই গ্রেফতারির সংখ্যা ৪৬১ জন।