রাজ্যের খবর
বাংলাদেশে খুন আওয়ামী লিগের সংখ্যালঘু নেতা! কিভাবে হল খুন জানুন
ইউনুস সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার , মন্দির ভাঙচুর, গবাদি পশু চুরি-বিক্রি, মহিলাদের ধর্ষণ ক্রমেই বেড়েই চলেছে। একেবারে রক্ত গঙ্গায় বইছে বাংলাদেশ।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে বাংলাদেশ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ইউনিটি কাউন্সিলের এক রিপোর্ট। ওপার বাংলায় সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ ছবি, অগ্নিগর্ভ পরিস্থিতি স্পষ্ট হয়েছে সেই রিপোর্টে।
এর মধ্যেই ফের উদ্ধার আওয়ামি লিগের হিন্দু নেতার মুণ্ডহীন দেহ! জানা গিয়েছে মৃত হিন্দু নেতার নাম ভরতচন্দ্র রায়। মৃত সংখ্যালঘু নেতা চণ্ডীপুর ইউনিয়ন আওয়ামি লিগের সাংগঠনিক সম্পাদক বলে পরিচিত। অন্যদিকে ভরত বাবু রেলওয়েতে খালাসি পদে চুক্তিভিত্তিক চাকরি করতেন। সেই সঙ্গেই সামলাতেন আওয়ামি লিগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব।
পুলিশ সূত্ৰে খবর, সোমবার সকাল ১১ টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। সারাদিন কেটে গেলে, সন্ধ্যা নাগাদ তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মোবাইলে পাওয়া যায়নি তাকে।
আরও পড়ুন – বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন,পরিসখ্যানসহ রিপোর্ট প্রকাশ্যে
এরপর মঙ্গলবার দিনাজপুরের পার্বতীপুরে রেললাইনের ধারে ওই নেতার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হাত-পা বাঁধা অবস্থায় তাঁর দেহ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশের প্রাথমিক অনুমান, রাতে কোনও ট্রেন তাঁর শরীরের উপর দিয়ে চলে যাওয়ায় তাঁর শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। পরের দিন সকালে তাঁর দেহটি দেখতে পায় স্থানীয় এলাকার বাসিন্দারা। দুপুরের দিকে জানা যায় নিহতের পরিচয়।
তবে কি কারণে এই খুন? খুনের পেছনে কার হাত? কেনই বা খুন করা হল তাকে? তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও মৃতের পরিবারও কিছুই বুঝতে পারছেন না যে কেন তাকে খুন করা হল। অপরদিকে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ।
আরও পড়ুন – রাশিয়ান বিয়ারের ক্যানে গান্ধীজির ছবি! প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি নেটিজেনদের
