কালো ধোঁয়ায় ঢেকে গেল হাসপাতাল চত্বর! তারপর যা ঘটলো
Connect with us

রাজ্যের খবর

কালো ধোঁয়ায় ঢেকে গেল হাসপাতাল চত্বর! তারপর যা ঘটলো

Dwip Narayan Chakraborty

Published

on

আচমকাই ধোঁয়ায় ঢাকলো গোটা হাসপাতাল। ঘটনায় শোরগোল গোটা হাসপাতাল জুড়ে। আতঙ্কে হাসপাতাল ছেড়ে বাইরে বেরিয়ে এলো বিভ্রান্ত রোগীরা।মঙ্গলবার গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে।

জানা গিয়েছে, এদিন আচমকাই ধোঁয়ায় ঢেকে যেতে শুরু করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। ধোঁয়ার বীভৎসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে। কোথা থেকে ধোঁয়া এলো তা নিয়ে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি। চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিত ভাবে বাইরে বের করার।

আরও পড়ুন – মাধ্যমিকে অঙ্ক প্রশ্ন বিতর্ক,বিতর্ক ওঠা দুটি প্রশ্ন শুরু করলেই নম্বর পাবে পরীক্ষার্থীরা ঘোষনা পর্ষদের

অন্যদিক এদিন রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করে আনেন চিকিৎসক ও নার্সরা। যদিও ধোঁয়ার কারণে সাময়িকভাবে শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় তাদেরও। যদিও সব রোগীকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন তারা।

Advertisement
ads

যদিও ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে হাসপাতালের পেছনেই রয়েছে বায়ো মেডিক্যাল ওয়েস্টের ঘর।সেখান থেকে আবর্জনা বের করে নিয়ে যাওয়ার সময় কেউ ধূমপান করে ফেলার ফলে বা অন্য কোনো কারণে আগুন লেগে গেছিলো বলে মনে করছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।

মাধ্যমিক পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার মোবাইল ফোন! তারপর যা ঘটলো