মাধ্যমিক পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার মোবাইল ফোন! তারপর যা ঘটলো
Connect with us

রাজ্যের খবর

মাধ্যমিক পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার মোবাইল ফোন! তারপর যা ঘটলো

Dwip Narayan Chakraborty

Published

on

এক মাধ্যমিক পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ডালখোলায়। সোমবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। এদিন ডালখোলা গার্লস হাইস্কুলে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টার মধ্যে এক ছাত্রের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার হয়।

জানা যায়, সে ডালখোলা হিন্দি হাইস্কুলের ছাত্র। সূত্রের খবর উদ্ধার হওয়া ওই মোবাইল ফোনে এবছরের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রের বেশ কিছু ছবিও পাওয়া গেছে। যদিও এব্যাপারে সেন্টার ইনচার্জ বা ভেনু ইনচার্জ কোন বক্তব্য রাখেননি।

আরও পড়ুন – ১৩ মাস ধরে পুলিশের জালে! জাল পাসপোর্ট থাকার অভিযোগে গ্রেফতার দম্পতি

এবিষয়ে ডালখোলা গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুদেষ্ণা মন্ডল জানিয়েছেন, এদিন ইতিহাস পরীক্ষা চলাকালীন হিন্দি হাইস্কুলের এক ছাত্রের কাছ থেকে মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে মোবাইলটিতে কি আছে না আছে তা তারা খতিয়ে দেখেননি।

Advertisement
ads

পুরো বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদে জানানো হবে। পর্ষদের নির্দেশ অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে কিভাবে একজন ছাত্র কোনো বাধা ছাড়াই পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢুকল? তা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন – দমদম নিউজ:ফের নিশানায় বয়স্ক দম্পতি! জানলা ভেঙে ঘরে ঢুকে ডাকাত দলের তাণ্ডব

Continue Reading
Advertisement