চার রাজ্যকে যুক্ত করে কেন্দ্রীয়স্তরে বাম্বু মিশন চালুর আশ্বাস কেন্দ্রের
Connect with us

দক্ষিণ দিনাজপুর

চার রাজ্যকে যুক্ত করে কেন্দ্রীয়স্তরে বাম্বু মিশন চালুর আশ্বাস কেন্দ্রের

Dipa Chakraborty

Published

on

ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড এবং উড়িষ্যা কে আওতাভুক্ত করে শুরু করা হবে কেন্দ্রীয় সরকারের ‘বাম্বু মিশন’ প্রকল্প। এর ফলে বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী তৈরীর প্রশিক্ষণ, বাঁশের সামগ্রী তৈরি এবং বিপণনের মাধ্যমে এলাকার আর্থিক উন্নয়ন সম্ভব হবে।

ইন্ডিয়া জোটের মুখ মমতা!কি বলছেন অভিষেক?

মঙ্গলবার উত্তর-পূর্ব উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, কৃষি উন্নতি যোজনার অধীনে ‘বাম্বু মিশন’ কে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে এ বিষয়ে অবগত করার পরও, কোন আগ্রহ দেখা যায়নি। রাজ্য সরকার এবিষয়ে কোনো নোডাল এজেন্সি তৈরি পর্যন্ত করেনি। অন্যদিকে উত্তর পূর্বের আসাম, ত্রিপুরা বাঁশের সামগ্রী তৈরি করে আর্থিকভাবে সফল হয়েছে, এমনকি বিদেশে রপ্তানিও হচ্ছে।

ভারতের কাঁটাতারের ওপারে ভূখন্ডে আগুন, চাঞ্চল্য

Advertisement
ads

ফলে, কেন্দ্রীয় সরকারের মন্ত্রক থেকে যাতে বাম্বু মিশন প্রকল্পে রাজ্যে কাজ করা যায় সে বিষয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কে চিঠি লেখেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার জানান, নর্থ ইস্ট কেন এন্ড বাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিলের মাধ্যমে নর্থ ইস্টের রাজ্য গুলোর সাথে উড়িষ্যা, ঝাড়খন্ড, বিহার এবং পশ্চিমবঙ্গ যুক্ত করার কাজ চলছে।

Continue Reading
Advertisement