অমিতাভের নিরাপত্তা রক্ষীর বার্ষিক আয় দেড় কোটি! উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বদলি
Connect with us

বিনোদন

অমিতাভের নিরাপত্তা রক্ষীর বার্ষিক আয় দেড় কোটি! উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বদলি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৭ আগস্ট : সুপার স্টার বিগ বি অমিতাভ বচ্চনের নিরাপত্তারক্ষী জিতেন্দ্র শিন্ডের বার্ষিক আয় দেড় কোটি টাকার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বাইয়ে। জানা গিয়েছে ২০১৫ সালে মুম্বই পুলিশের কনস্টেবল শিন্ডেকে অমিতাভ বচ্চনের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল। তার পর থেকে বিগ-বি’র নিরাপত্তার দায়িত্ব সামলে আসছিলেন তিনি।

সম্প্রতি প্রকাশ্যে আসে শিন্ডের বার্ষিক আয়ের পরিমাণ। ঘটনায় হতবাক পুলিশ কর্তারা। শিল্ডের আয় দেড় কোটি টাকা জানার পর তাকে বদলি করে দেওয়া হয়েছে। অভিযুক্ত কনস্টেবল শিন্ড সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তার একটি নিরাপত্তা প্রদানকারী সংস্থা রয়েছে। সেই থেকে তার আয়৷ তবে শিন্ডে পুলিশকে জানিয়েছেন, তাঁর স্ত্রী বকলমে ওই নিরাপত্তা সংস্থা দেখাশোনা করে থাকেন। এখানে তার কোনো ভূমিকা নেই। তবে অমিতাভের কাছ থেকে তিনি দেড় কোটি টাকা পাননি বলেও তদন্তকারীদের জানিয়েছেন শিন্ডে বলে খবর। মুম্বই পুলিশের নিয়ম অনুযায়ী, কোনও পুলিশ একটানা কর্মী ৫ বছরের বেশি কাজ করতে পারেন না কোনো জায়গায়। কিন্তু শিন্ডে বচ্চনের নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন ২০১৫ সাল থেকে। অমিতাভ এক্স ক্যাটেগরি নিরাপত্তা পান। তাঁকে সর্বক্ষণ ঘিরে রাখেন দুই কনস্টেবল। তাদেরই একজন শিন্ডে। ঘটনার পর শিন্ডেকে দক্ষিণ মুম্বইয়ের একটি থানায় বদলি করা হয়েছে।

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *