অলিম্পিকে সোনা জয় ভারতের
Connect with us

খেলার খবর

অলিম্পিকে সোনা জয় ভারতের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৭ আগস্ট : আজ টোকিও অলিম্পিক্স ২০২১ তে ঐতিহাসিক দিন ভারতের। জ্যাভলিন নিক্ষেপে নীরজ চোপড়া (Neeraj Chopra) স্বর্ণপদক জিতেছেন। শ্যুটার অভিনব বিন্দ্রার পর ভারতের তিনিই দ্বিতীয় যিনি ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন।

কুস্তিগীর বজরং পুনিয়া একটি ব্রোঞ্জ জিতেছেন। গলফার অদিতি অশোক মহিলাদের ব্যক্তিগত স্ট্রোক প্লে তে চতুর্থ স্থান অর্জন করেন। এদিন নীরজের এই সাফল্যে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার ট্যুইটে উল্লেখ করেন, টোকিওতে ইতিহাস লেখা হয়েছে! নীরজ চোপরা আজ যা অর্জন করেছে তা চিরকাল মনে থাকবে। তিনি অসাধারণ আবেগ নিয়ে খেলেছেন সোনা জেতার জন্য তাকে অভিনন্দন। উল্লেখ্য, নীরজ একজন ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ এবং ভারতীয় সেনাবাহিনীতে একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)।অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো এর ফাইনালে তার ডিস্টেন্স ৮৭.৫৮ মিটার। তার এই জয়ে উচ্ছ্বসিত দেশবাসী।

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *