রায়গঞ্জে বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে পালিত সেফ ড্রাইভ সেভ লাইফ
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জে বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে পালিত সেফ ড্রাইভ সেভ লাইফ

Dipa Chakraborty

Published

on

রায়গঞ্জ, ৮ জুলাই :  ২০১১ সালে ক্ষমতায় এলেও পথ দুর্ঘটনা রোধে ২০১৬ সালের ৮ ই জুলাই রাজ্য জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প আজ শুধু দেশে নয় বিশ্বেও প্রশংসিত। এই প্রকল্প চালু করার পর কমেছে দুর্ঘটনার সংখ্যাও।

এমনকি লাগাতার প্রচারে পথেঘাটে চলাচলের ক্ষেত্রে আগের তুলনায় অনেকটাই সচেতন হয়েছে মানুষও। বৃহস্পতিবার এই প্রকল্পের পঞ্চমবর্ষ পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে৷ এদিন রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়। বেলুন উড়িয়ে ও ফ্ল্যাগ অফ করে অনুষ্ঠানের সূচনা করেন রায়গঞ্জের ডি আই জি অনুপ জয়সওয়াল, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, ডি এস পি রিপণ বল, রায়গঞ্জ থানার আই সি সুরজ থাপা, রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। এই উপলক্ষ্যে এদিন ভাল কাজের জন্য পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের পুরষ্কৃত করা হয়। এদিন রায়গঞ্জে পুলিশের উদ্যোগে একটি সচেতনামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তাতে পা মেলান পুলিশ কর্মীরা।

আরও খবর পড়ুন : উইম্বলডনে পরাজয়ে বিদায় রজার ফেডেরারের

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *