রায়গঞ্জে পেট্রোল পৌঁছাল সেঞ্চুরিতে, ডিজেলের দামও একশোর পথে
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জে পেট্রোল পৌঁছাল সেঞ্চুরিতে, ডিজেলের দামও একশোর পথে

Dipa Chakraborty

Published

on

রায়গঞ্জ, ৩ জুলাই : করোনা অতিমারি পরিস্থিতিতে যখন সাধারণ মানুষের রোজগার বন্ধ, কাজ হারিয়ে ফেলছেন লক্ষ লক্ষ মানুষ সেই সময় পেট্রোল-ডিজেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় পকেটে কোপ পড়েছে আমজনতার। ফলে ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

শনিবার রায়গঞ্জে লিটার প্রতি পেট্রোল দাম ছিল ৯৯ টাকা ৩২ পয়সা ও ডিজেল ছিল ৯২ টাকা ২৮ পয়সা৷ বর্তমানে আধুনিক যুগে প্রতিটি ঘরেই মোটর বাইক বা স্কুটি রয়েছে। পথেঘাটে প্রয়োজনে সকলেই প্রায় এই দুই চাকার যান ব্যবহার করে থাকেন। একপ্রকার বাধ্য হয়েই চড়া হারে তাদের পেট্রোল কিনে বাইক, স্কুটি চালাতে হচ্ছে। পেট্রোলের পাশাপাশি ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। ভোজ্য তেল ইতিমধ্যেই ২০০ টাকা প্রতি কেজি ছুঁয়েছে। সাধারণ মানুষের আশঙ্কা এই রকম পরিস্থিতি চলতে পেট চালানোয় অসম্ভব হয়ে উঠবে। পেট্রোপণ্যের ওপর নির্ভরশীল গোটা ব্যবস্থা। ফলে পেট্রোল ডিজেলের দাম লাগাগছাড়া বাড়তে থাকলে আগামীদিনে আর্থিক পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তাদের বক্তব্য পেট্রোপণ্যের দাম না কমালে বেঁচে থাকাই মুশকিল সাধারণ মানুষের৷ বিকল্প হিসেবে এখন সাইকেল চালাতে হবে। উল্লেখ্য পেট্রোপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির ঘটনায় বেসরকারি বাস মালিকরাও সরব হয়েছে। তারাও বাস ভাড়া বৃদ্ধি না করলে বাস রাস্তায় চালানো বন্ধ করে দেবেন। ফলে পেট্রোল ডিজেলের দাম সেঞ্চুরি হলেও কোনো ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের।

আরও খবর পড়ুন : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক। আহত এক। শোকের আবহ পরিবারে