সুর সম্রাট পঞ্চমদা'র জন্মদিনে রইল বিনম্র শ্রদ্ধা
Connect with us

বিনোদন

সুর সম্রাট পঞ্চমদা’র জন্মদিনে রইল বিনম্র শ্রদ্ধা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৬ জুন : বলিউডের প্রখ্যাত সুর সম্রাট পঞ্চমদা তথা রাহুল দেব বর্মনের আজ ৮২ তম জন্মদিন। ১৯৩৯ সালের ২৭ শে জুন কলকাতায় জন্মগ্রহণ করে ছিলেন তিনি। বাবা শচীন দেব বর্মনও ছিলেন একজন খ্যাতনামা সঙ্গীতজ্ঞ এবং মা মীরা দাসগুপ্তও ছিলেন বিশিষ্ট গীতিকার।

প্রথমে রাহুলের ডাকনাম ছিল টুবলু। পরে সুরের যাদুতে তিনি হয়ে ওঠেন পঞ্চমদা। কেউ কেউ বলে থাকেন সা রে গা মা পা-এর ‘পা’ ধ্বনি দ্বারা রাহুল একদম ছোটোবেলায় ক্রন্দন করতেন। তাই তার নাম সা রে গা মা পা-এর পঞ্চম ধ্বনি অনুযায়ী পঞ্চম হয়৷ ফলে প’ অক্ষর থেকে পঞ্চম রাখা হয় তাঁর নাম। কেউ কেউ আবার এও বলেন যে অভিনেতা অশোক কুমার রাহুলের ডাকনাম পঞ্চম রেখেছিলেন। রাহুল ১৯৫৮ সালের চলচ্চিত্র ‘চলতি কা নাম গাড়ি’, ১৯৫৯ সালের চলচ্চিত্র ‘কাগজ কে ফুল’, ১৯৬৩ সালের চলচ্চিত্র ‘তেরে ঘর কে সামনে’, ‘বন্দিনী’, ১৯৬৪ সালের চলচ্চিত্র ‘জিদ্দি’, ১৯৬৫ সালের চলচ্চিত্র ‘গাইড’ এবং ‘তিন দেবিয়াঁ’তে কাজ করে বিশেষ অর্জন করেন। ১৯৫৮ সালের চলচ্চিত্র ‘সোলভা সাল’র গান ‘হ্যায় আপনা দিল তো আওয়ারা’ এর সুর রাহুলই করেছিলেন। যা সুপার ডুপার হিট হয়।মুসাফির হুঁ ইয়ারো’ সঙ্গীতের সুর আজও সুপার হিট। ১৯৬৮ সালের চলচ্চিত্র ‘পড়োশন’এ তিনি কিশোর কুমারকে নিয়ে সঙ্গীত পরিচালনা করেছিলেন। শুধু সঙ্গীতে সুর সম্রাটই নয়, দারুণ মাউথ অরগান বাজাতে পারতেন পঞ্চমদা। প্রচুর গানে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর প্রত্যেকেই গেয়েছেন পঞ্চমের সুরে। ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত প্রায় মোট ২৯২টি হিন্দি সিনেমা এবং ৩১টি বাংলা ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন রাহুল দেব বর্মন। ইয়াদো কি বারাত’, ‘গোলমাল’, ‘খুবসুরত’, ‘সনম তেরি কাসাম’, ‘১৯৪২: আ লাভ স্টোরি’, ‘রকি’, ‘শোলে’-র মতো জনপ্রিয় ছবির সঙ্গীত পরিচালনা করেছেন তিনি।

আরও খবর পড়ুন : লাগামছাড়া ভাবে বাড়ছে জ্বালানি দাম। রবিবার ফের মূল্য বৃদ্ধি পেল পেট্রোল ডিজেলের

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *