রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের
Connect with us

উত্তর দিনাজপুর

রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের

Dipa Chakraborty

Published

on

চাঁচল, ১৭ জুন :  রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল-১ নং ব্লকের মকদমপূর পঞ্চায়েতের গৌড়িয়া এলাকায়।

উল্লেখ্য বেশকিছু দিন আগে ওই এলাকায় ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়।কিন্তু রাস্তা নির্মাণে ব্যবহৃত উপকরণ অধিকাংশই নির্মাণ সামগ্রী নিম্নমানের বলে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। ফলে কিছুদিন যেতে না যেতেই রাস্তা ভেঙ্গে যাচ্ছে বলে অভিযোগ এনেছেন তারা। এমনকী নিয়ম ভেঙ্গে রাস্তার কাজের বরাত কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সদস্যের স্বামী জুলফিকার আলিকে দেওয়া হয়েছে বলে অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীরা। সফিকুল আলম নামে এক এলাকাবাসী জানিয়েছেন, নির্মাণকাজের কিছুদিনের মধ্যে রাস্তা ভেঙ্গে পড়ছে। নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা তৈরি হচ্ছে বলে এমন দশা বলে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় বেহাল রাস্তার পুনঃসংস্কার ও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে স্বজনপোষনের অভিযোগ তুলে চাঁচল-১ নং বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছেন গ্রামবাসীরা।যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জুলফিকার আলি।অন্যদিকে স্বজনপোষন ও দূর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন মকদুমপুর পঞ্চায়েতের প্রধান সহদেবচন্দ্র মন্ডল।অভিযোগ পেয়ে বিডিও সমীরণ ভট্টাচার্য ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন।দূর্ণীতি প্রমান হলে কড়া পদক্ষেপ গ্রহন করার আশ্বাস দিয়েছেন বিডিও সমীরণ ভটাচার্য।