যাত্রীদের থেকে বেশী ভাড়া নেওয়ার প্রতিবাদে সরব অটো, ম্যাজিক ট্রেকার ইউনিয়ন
Connect with us

মালদা

যাত্রীদের থেকে বেশী ভাড়া নেওয়ার প্রতিবাদে সরব অটো, ম্যাজিক ট্রেকার ইউনিয়ন

Dipa Chakraborty

Published

on

গাজোল, ১৭ জুন : বেশি ভাড়া নেওয়ার প্রতিবাদে সরব হল গাজোল অটো,ম্যাজিক ট্রেকার ইউনিয়ন। অভিযোগ, মুষ্টিমেয় কিছু চালক সরকারী নিয়ম না মেনে যাত্রীদের থেকে বেশি ভাড়া নিচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় যাত্রীবাহী গাড়ি দাড় করিয়ে জিজ্ঞাসাবাদ করেন সংগঠন সদস্যরা।

পাশাপাশি মালদা থেকে কিছু অটো বেশি ভাড়া নিয়ে গাজোলে আসছেন যেখানে তাদের গাজোলে আসার কথা নয়, এই সমস্ত অটো চালকদেরও এদিন জিজ্ঞাসাবাদ করেন তারা।সংগঠন সদস্যরা বলেন, লকডাউনের ফলে মানুষের আর্থিক অবস্থা ভালো নয় তাই বেশি ভাড়া নেওয়া চলবে না। যে সমস্ত গাড়ির চালক এ নিয়ম মানবেন না এদিন তাদের গাড়ি চালানোর জন্য নিষেধ করা হয় সংগঠনের পক্ষ থেকে। এসোসিয়েশনের এই উদ্যোগে খুশি যাত্রীরা।