মালদা
ভ্যাকসিন না পেয়ে ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের
হরিশচন্দ্রপুর, ১৫ জুন : দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও ভ্যাক্সিন না মেলায় বিক্ষোভ প্রদর্শন করলো টিকা নিতে আসা এলাকাবাসীরা।মঙ্গলবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে।১৮-৪৪ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এমনটা জানতে পেরে এদিন অনেকেই ভীড় জমায় হাসপাতাল চত্বরে।
সেজন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন উপস্থিত বাসিন্দারা।কিন্তু অপেক্ষার বহুসময় কেটে যাওয়ার পরে নোটিশ দিয়ে জানানো হয়, ৪৫ উর্দ্ধদের ভ্যাক্সিন দেওয়া হবে।এরপরেই ক্ষোভে ফেটে পড়েন অপেক্ষারত মানুষেরা। ভ্যাক্সিন নিতে আসায় বারংবার ফিরে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে গ্রামবাসীরা।এমনকী লকডাউনে গাড়ি ভাড়া করে ভ্যাক্সিন নিতে আসায় টাকা ব্যয়ও বেশি হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা।ভ্যাকসিন নিতে আসা লক্ষণ পুরের বাসিন্দা তপন মালাকার বলেন, সরকার থেকে বলা হচ্ছে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে। এদিন সকাল দশটা থেকে দাঁড়িয়ে আছি।লকডাউনে গাড়ি না থাকায় ১০০ টাকা ভাড়া খরচ করে আসতে হয়েছে।কিন্তু বেলা গড়িয়ে যাওয়ার পর বলা হচ্ছে ৪৫ বছর উর্দ্ধদের ভ্যাকসিন দেওয়া হবে।কাজের ক্ষতি করে খরচ করে বারংবার এসে ঘুরে যাওয়া সম্ভব নয় বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।যদিও হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ অমল কৃষ্ণ মন্ডল বলেন, ১৮-৪৪ বছর বয়সীদের জন্য ভ্যাকসিন গতকাল শেষ হয়ে গেছে। এদিন কাউকেই ভ্যাক্সিনের জন্য লাইন দিতে বলা হয়নি।ভ্যাক্সিন পেলেই দেওয়া হবে বলে জানান তিনি। https://youtu.be/o8YVGqRPofI
