হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই পাম অ্যাভিনিউর বাড়ী ফিরছেন না বুদ্ধদেব ভট্টাচার্য
Connect with us

রাজ্যের খবর

হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই পাম অ্যাভিনিউর বাড়ী ফিরছেন না বুদ্ধদেব ভট্টাচার্য

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২ জুন : চিকিৎসার পর হাসপাতাল থেকে ছুটি পেলেও এই মূহুর্তে পাম অ্যাভিনিউর দু’কামরার ফ্ল্যাটে ফিরছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকদের পরামর্শে এবং তাঁর সম্মতিতে আপাতত সিআইটি রোডের একটি সেফ হোমে কয়েকদিন সস্ত্রীক থাকবেন তিনি।

করোনায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা চলছিল দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং বুদ্ধদেবের সর্বক্ষণের সঙ্গী তপন ভট্টাচার্য। বুধবার দুপুরে তিনজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে বাড়িতে দেখভালের কেউ না থাকায় বুদ্ধদেব ভট্টাচার্য, মীরা ভট্টাচার্য এবং তপনবাবুকে ওই সেফ হোমেই রাখা হয়।এদিন দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। বুদ্ধবাবুর শারীরিক অবস্থার প্রভূত উন্নতি হয়েছে। বাইপ্যাপের মাধ্যমে মিনিটে মাত্র ০.৫ লিটার অক্সিজেনেই রক্তে ৯৬ শতাংশ সম্পৃক্ততার মাত্রা থাকছে তাঁর। সেজন্য এদিন তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে তাঁকে ৭ দিন আইসোলেশনে থাকতে হবে