চেষ্টা করেও হলো না শেষরক্ষা। সুন্দরবনে মৃত্যু হল রয়্যাল বেঙ্গল টাইগারের
Connect with us

রাজ্যের খবর

চেষ্টা করেও হলো না শেষরক্ষা। সুন্দরবনে মৃত্যু হল রয়্যাল বেঙ্গল টাইগারের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩০ মে : সুন্দরবনে মৃত্যু হল এক রয়্যাল বেঙ্গল টাইগারের। রবিবার সকালে সুন্দরবন টাইগার রিজার্ভের হরিখালি ক্যাম্পের পাশে উদ্ধার হয় পূর্ণবয়স্ক পুরুষ বাঘটির দেহ।

বাঘটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন বন দফতরের কর্মীরা। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসার জন্য সজনেখালিতে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বাঘটির। বনদপ্তর সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কাছে হরিখালির জঙ্গলে পূর্ণবয়স্ক ওই বাঘটিকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। সে বেশ দুর্বল ছিল। শনিবার সকালে তার অসুস্থতা আরও বাড়তে থাকে। তাকে উদ্ধার করেন বনকর্মীরা। খাবার ও জল খাওয়ানোর চেষ্টা করে বনকর্মীরা। অসুস্থ বাঘটির শুশ্রূষার জন্য এটিকে সজনেখালি নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু নিয়ে যাওয়ার পথেই এটি মারা যায়। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় বাঘটির। বন দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ণবয়স্ক পুরুষ বাঘটি ১১-১২ বছরের। ফরেস্ট প্রোটোকল মেনে বাঘটির দেহের ময়নাতদন্ত হবে।

Continue Reading
Advertisement