করোনা আবহে দুঃস্থদের সাহায্যে মনীন্দ্র সুধা চ্যারিটেবল ফাউন্ডেশন
Connect with us

উত্তর দিনাজপুর

করোনা আবহে দুঃস্থদের সাহায্যে মনীন্দ্র সুধা চ্যারিটেবল ফাউন্ডেশন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৮ মে : সাধারণ মানুষের বিপদে পাশে থাকতে ২০১৫ সালে সূচনা হয় মনীন্দ্র সুধা চ্যারিটেবল ফাউন্ডেশনের। করোনা আবহে রাজ্যজুড়ে চলছে লকডাউন।

যার ফলে কর্মহীন অবস্থায় বেশকিছু অসহায় মানুষ। আর্থিক সঙ্কটে সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে তাদের। এই পরিস্থিতিতে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো রায়গঞ্জ থানার অন্তর্গত রুপাহার এলাকার এই স্বেচ্ছাসেবী সংস্থা। শুক্রবার সংস্থার পক্ষ থেকে এলাকার প্রায় দুই শতাধিক দুঃস্থ মানুষদের মধ্যে চাল, ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। এদিন রুপাহার ভবন ময়দান এলাকায় আয়োজিত কর্মসূচিতে সংস্থার সভাপতি মিশন চন্দ, সম্পাদক মানস চন্দ, বৃন্দাবন কর্মকার,রাজু শীল, বাবাই রায় সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।